1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই স্কুলছাত্র নিহত, আহত ১

আজকের মাগুরা ডেক্স
  • আপডেট সময় : শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ২১১ বার পঠিত

০৩ আগষ্ট শনিবার মাগুরা -ফরিদপুর মহাসড়কের পারনান্দুয়ালী বাস টার্মিনালের সামনে ট্রাক ও মটর সাইকেলের সংঘর্ষে স্কুলছাত্র আরাফাত ও বাঁধন নামে দুই মটর সাইকেল আরোহী নিহত হয়েছে।

আহত হয়েছে রমজান নামে আরো একজন মটর সাইকেল আরোহী।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করে। কিছুক্ষণ পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরাফাত নামে স্কুল ছাত্র মারা যায়। অপরদিকে বাঁধনের অবস্থা গুরুত্বর হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে নেওয়ার পথে অবস্থার অবনতি হলে ফরিদপুরের মধুখালী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে ।আহত স্কুল ছাত্র রমজানকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। আহত রমজান মাগুরা পৌর এলাকার বরুনাতৈল গ্রামের দুর্লভ শেখের ছেলে।

নিহত আরাফাত মাগুরা সদর উপজেলার শেওলা ডাংগা গ্রামের ফিরোজ আলমের ছেলে। নিহত বাঁধন মাগুরা সদর উপজেলার ছনপুর গ্রামের মন্নু শিকদারের ছেলে। নিহত দুইজন স্কুল ছাত্র।

নিহত আরাফাত এর চাচাতো ভাই জামাল হোসেন জানান , শনিবার
সকাল ১০.৩০ টার দিকে আরাফাত, বাঁধন, রমজান সহ তিন বন্ধু মিলে নতুন R 15 মটর সাইকেল নিয়ে ঘুরতে বের হয় । এরপর সকাল ১১ টায় পারনান্দুয়ালী বাস টার্মিনাল এর কাছে পৌঁছালে একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয় এতে মোটরসাইকেল আরোহী তিন বন্ধুই গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাগুরা ২৫০ বিশিষ্ট হাসপাতালে ভর্তি করে। কিছুক্ষণ পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরাফাত নামে স্কুল ছাত্র মারা যায়। অপরদিকে বাঁধনের অবস্থা গুরুতর হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে নেওয়ার পথে অবস্থার অবনতি হলে ফরিদপুরের মধুখালী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে ।আহত স্কুল ছাত্র রমজানকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। নিহতের লাশ মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা