1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় সড়ক দুর্ঘটনায় ৭ম শ্রেণির শিক্ষার্থী নিহত

মাগুরায় সড়ক দুর্ঘটনায় ৭ম শ্রেণির শিক্ষার্থী নিহত
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৪ বার পঠিত

মাগুরা সদরের টেক্সটাইল মিল সংলগ্ন এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম মিনহাজুল ইলাম তাহাসিন (১৩)। সে মাগুরা সদরের শিমুলিয়া কারিকর পাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে এবং মাগুরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, স্কুল শেষে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে টেক্সটাইল মিল এলাকায় পৌঁছালে তাহাসিন মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাগুরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, নিহতের মরদেহ মাগুরা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে রয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে মরদেহের ময়নাতদন্ত করা হবে।এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা