
মাগুরায় সনাতন ধর্মালম্বীদের বসতভিটা, জানমাল ও মন্দিরের নিরাপত্তা নিশ্চিতদের জন্য কাজ করছে জেলা ছাত্রশিবিরের নেতৃবৃন্দরা। ৫ ই আগস্ট স্বৈরাচার সরকারের পদত্যাগের পর দুষ্কৃতিকারীরা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য হিন্দুদের বাড়িঘর ভাঙচুর,লুটপাট এবং মন্দিরে কেউ যাতে হামলা না করতে পারে সেজন্য মাগুরা জেলা ছাত্রশিবিরের নেতৃবৃন্দ মাগুরার বিভিন্ন উপজেলায় হিন্দুদের বাড়িঘর ও মন্দির পাহারা দিচ্ছেন। সেই সাথে তাদের বাড়িতে বাড়িতে উপস্থিত হয়ে খোঁজখবর ও নিচ্ছেন। আর এই কর্মসূচিতে জেলা ব্যাপী নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মাগুরা জেলা শাখার সভাপতি মোহাম্মদ আশিক খান ও সাধারণ সম্পাদক জোবায়ের হোসাইন সহ জেলার নেতৃবৃন্দ। তাদের এই মানবিক উদ্যোগকে সাধারণ মানুষ স্বাগত জানিয়েছে।
Leave a Reply