
“স্বাস্থ্য সেবায় পল্লী চিকিৎসকদের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা ও পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে মাগুরা জেলার শালিখা উপজেলার সীমাখালীতে বাংলাদেশ পল্লী চিকিৎসক কল্যাণ সমিতি শালিখা শাখার আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ পল্লী চিকিৎসক কল্যাণ সমিতি শালিখা উপজেলা শাখার আহ্বায়ক মো. রফিকুল ইসলাম মন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ গ্রুপ শিল্প পরিবারের ব্যবস্থাপনা পরিচালক ও কৃষি বিজ্ঞানী ড. আলী আফজাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী চিকিৎসক কল্যাণ সমিতি খুলনা বিভাগীয় সমন্বয়ক ও যশোর জেলা সভাপতি মো. জিল্লুর রহমান সিদ্দিকী, খুলনা বিভাগীয় সহ-সমন্বয়ক ও যশোর জেলা সাধারণ সম্পাদক মো. সেলিম এবং মাগুরা জেলা সভাপতি মো. রাজিবুল ইসলাম।
আলোচনা সভায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত অসংখ্য পল্লী চিকিৎসক অংশ নেন।
প্রধান অতিথি কৃষি বিজ্ঞানী ড. আলী আফজাল তার বক্তব্যে বলেন, “আমাদের দেশে যে পরিমাণ নিবন্ধিত চিকিৎসক প্রয়োজন, তা জনসংখ্যার তুলনায় অত্যন্ত কম। এই শূন্যস্থান পূরণে পল্লী চিকিৎসকরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাদের অবদানেই দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ প্রাথমিক স্বাস্থ্যসেবা পাচ্ছেন। এজন্য আমি সকল পল্লী চিকিৎসকদের আন্তরিক অভিনন্দন জানাই।”
Leave a Reply