মাগুরা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জামির হোসেন এবং মাগুরা সদর উপজেলার বেরইল পলিতা ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক আলি হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত উভয়কে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চলমান ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবেই তাদের গ্রেফতার করা হয়েছে। তিনি আরও জানান, এ অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply