1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় হজ্জ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : বুধবার, ১০ মে, ২০২৩
  • ৩২০ বার পঠিত
মহান আল্লাহ রাব্বুল আলামীন বলেন, আপনি মানুষের মধ্যে হজ্জের আহ্বান করুন, তাঁরা পৃথিবীর দূর-দুরান্ত থেকে পদব্রজে অথবা আহরোহণে আপনার নিকট আসবে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি একমাত্র আল্লাহর সন্তুষ্টি বিধানের জন্য হজ্জ করে, আর কোনোরূপ অশ্লীলতা ও গোনাহে লিপ্ত না হয়, সে হজ্জ শেষে সদ্য ভূমিষ্ঠ শিশুর ন্যায় নিষ্পাপ হয়ে বাড়ি ফিরে আসে। একটি কবুল হজ্জের বিনিময় জান্নাত ছাড়া আর কিছুই হতে পারে না।
মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে ও
ইসলামিক ফাউন্ডেশনের বাস্তবায়নে বুধবার বেলা দশটায় আসাদুজ্জামান মিলনায়তনে হজ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশন মাগুরা জেলা কার্যালয়ের উপ-পরিচালক মুহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ শহীদুল্লাহ দেওয়ান, সিভিল সার্জন মাগুরা। মোহাম্মদ আব্দুল কাদের, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  মাগুরা।
অনুষ্ঠানে হজ্জ গমন কারীদের উদ্দেশ্যে প্রশিক্ষণ পুর্ণ কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন
বক্তাগণ। অনুষ্ঠানে হজ্জ গমন কারীছাড়াও এলাকার বিভিন্ন আলেমেদ্বীন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মাগুরা কালেক্টরেট জামে মসজিদের ইমাম ও খতিব এবং সরকারী হজ্জ গাইড মাওলানা মোঃ আমিরুল ইসলামের দোয়া-মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা