1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় ০৭ দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৮২ বার পঠিত

“দয়া নয় কর্ম চায়, বাঁচার মতো বাঁচতে চাই”এই  প্রতিপাদ্য  নিয়ে ০৭ দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ মাগুরা জেলা শাখার নেতৃবৃন্দ। ২০ শে সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৪ ঘটিকায় মাগুরা শহরের ভায়না মোড়ে এ  মানববন্ধন অনুষ্ঠিত হয় ।

মানববন্ধন থেকে  নিম্নোক্ত ০৭ দফা দাবি জানানো হয় ।

১. সকল ধরনের বৈষম্য মুক্ত চাকরি ও কর্মসংস্থানকে  মৌলিক অধিকার হিসেবে সাংবিধানিক স্বীকৃতি ও বাস্তবায়নে অগ্রাধিকার দিতে হবে।
২. শিক্ষার সকল স্তরে চাহিদাভিত্তিক ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা প্রণয়ন ও বাস্তবায়নের অগ্রাধিকার দিতে হবে। তথ্য প্রযুক্তি আইসিটি বিভাগে তরুণদের দক্ষ হিসেবে গড়ে তুলতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
৩. সকল প্রকার চাকরিতে আবেদন ফ্রি, অবৈধ সুপারিশ ,যেকোনো জামানত ও বয়স সীমা মুক্ত চাকরির ব্যবস্থা করতে হবে। ঘুষ ও  দুর্নীতির মত অসাধুপায়ে নিয়োগ প্রক্রিয়া বন্ধ এবং সরকারি ও বেসরকারি চাকরির বৈষম্যের অবসান ঘটাতে হবে।
৪. স্থানীয় পর্যায়ের সরকারি ব্যবস্থাপনায় প্রশিক্ষণ কেন্দ্র তৈরি এবং স্থানীয় উৎপাদন ব্যবস্থা শক্তিশালী করতে হবে। তরুণদের সম্পৃক্ত করে দেশের স্থানীয় উৎপাদিত পণ্যের উৎপাদন ও আন্তর্জাতিক বাজার ব্যবস্থা তৈরি করতে হবে।
৫. শিক্ষা ও প্রশিক্ষণ সনদ জামানতে সুদবিহীন ঋণ প্রদান, শিক্ষিত ও শিক্ষার বিভিন্ন স্তরে ঝরেপড়াদের এ আওতায় আত্মকর্মসংস্থানে অগ্রাধিকার দিতে হবে ।ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগে দেশের মোট ঋণ প্রদানের ৫০% ঋণ বিতরণ করতে হবে। কর্ম ও ঋণের আওতার বাইরে সকল তরুণদের বেকার ভাতা প্রদান করতে হবে।
৬. দেশের সকল প্রতিবন্ধী জনগোষ্ঠীকে শতভাগ চাকরি ও কর্মসংস্থানের আওতায় আনতে হবে ।চাকরি ও কর্মসংস্থানের আওতার বাইরে থাকাদের উপযুক্ত পরিমাণ ভাতা প্রদান করতে হবে।
৭. বিদেশে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে সরকারি ব্যবস্থাপনায় আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও প্রশিক্ষিতদের রাষ্ট্রীয় অর্থায়নে বা সুদ মুক্ত ঋণ সুবিধার আওতায় বিদেশে প্রেরণ করতে হবে। বিদেশে তরুণদের জন্য যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে অবাধ কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে ।তাদের দেশে অবস্থানরত পরিবারের সদস্যদের শিক্ষা চিকিৎসা নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রবাস গমনে তৃতীয় পক্ষের দৌরাত্ম্যের অবসান, প্রবাসের সকলের  চিকিৎসার ব্যবস্থা,দেশের দূতাবাস গুলো প্রবাসী বান্ধব ও দুর্নীতিমুক্ত করতে হবে। প্রবাসীদের প্রবাস থাকা অবস্থায় সকল জাতীয় ও স্থানীয় নির্বাচনে ভোট প্রদানের অধিকার নিশ্চিত করতে হবে। বিদেশ প্রেরণের প্রতিটি স্তরে গুরুত্বপূর্ণ নাগরিক ভিআইপি মর্যাদা নিশ্চিত করতে হবে।

 

যুব অধিকার পরিষদ মাগুরা জেলা শাখার সহ-সভাপতি  আনোয়ার জাহিদ সুজনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, মাগুরা সদর উপজেলার যুব অধিকার পরিষদের সভাপতি মোঃ রাজিব মোল্লা ,মাগুরা জেলা গণ অধিকার পরিষদের যুগ্ন আহবায়ক মনিরুল ইসলাম,যুব অধিকার পরিষদের মাগুরা জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মিরাজ খান, ছাত্র অধিকার পরিষদের মাগুরা সদর উপজেলা আহবায়ক মোঃ আরিফ বিল্লাহ , ছাত্র অধিকারের সাংগঠনিক সম্পাদক মুন্সি হাসিবুল হক ,মাগুরা সদর উপজেলার সাধারণ সম্পাদক রাসেল শেখ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা