1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় ২০ টাকা নিয়ে ঝগড়া অতঃপর আত্মহত্যা

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ২৯৬ বার পঠিত

মাগুরায় ২০ টাকা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে মুক্তার হোসেন (৩৫) নামে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনা ঘটেছে।পেশায় রাজমিস্ত্রি মুক্তার মাগুরার সদর উপজেলার মঘি ইউনিয়নের কাপালিডাঙ্গা গ্রামের ইবাদত মোল্যার ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে মুক্তার হোসেনের তৃতীয় শ্রেণিতে পড়ুয়া মেয়ে শ্রাবণি স্কুলের যাওয়ার সময় বাবার কাছে ২০ টাকা দাবি করে। এ সময় মুক্তার হোসেন তার স্ত্রী ডলিকে নিজের কাছ থেকে ২০ টাকা দিতে বলেন। কিন্তু ডলি না দিলে উভয়ের মধ্যে কথা কাটাকাটির সৃষ্টি হয়। এরই এক পর্যায়ে মুক্তার হোসেন ঘরে গিয়ে কীটনাশক পান করেন। ঘটনার পর পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাত্র ২০ টাকা নিয়ে ঝগড়ার জেরে মুক্তার হোসেন আত্মহত্যা করলেও এ বিষয়ে কারো কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা