1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় ৩০০ পিস ইয়াবা, নগদ ৩ লাখ টাকা ও মোটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী আটক

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১২৮ বার পঠিত

মাগুরায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবা, নগদ ৩ লাখ টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেলসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
মাগুরা জেলার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-এর দিকনির্দেশনায় পরিচালিত এ অভিযানে ১১ এপ্রিল শনিবার রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে ঢাকা রোড এলাকা থেকে ঝিনাইদহের কুখ্যাত মাদক ব্যবসায়ী ও ১৩টি মামলার আসামি দিপ্ত কুমার বিশ্বাস (৩০)-কে আটক করা হয়। দীপ্ত কুমার বিশ্বাস ঝিনাইদহ সদর উপজেলার চাপড়ী গ্রামের মৃত দয়াল চন্দ্র বিশ্বাস ছেলে।

এ সময় তার সঙ্গে আরও দুইজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন
মোঃ নাহিদ হাসান সবুজ (২৫), পিতা মোঃ আবু জাফর বিশ্বাস, সাং আড়ুয়াকান্দি, থানা ও জেলা ঝিনাইদহ এবং তমা (২৬), পিতা মোঃ হামিদ মিয়া, সাং চাপড়ী, থানা ও জেলা ঝিনাইদহ।

গ্রেফতারের সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ৩ লাখ টাকা উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাগুরা সদর থানায় মামলা করা হয়েছে।

এদিকে, পৃথক এক ঘটনায় বেরইল পলিতা বাজারের পরিচ্ছন্নতা কর্মী সাগরের একটি ছাগল চুরি হওয়ার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ছাগলটি উদ্ধার করে এবং চুরির সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করে।

অন্যদিকে, শ্রীপুর উপজেলার রামনগর গ্রামে মারামারির ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ৯টি ঢাল, ১০টি লম্বা চায়না দা ও ৮টি বর্শা উদ্ধার করেছে।
পুলিশ জানিয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা