1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরার গোপালগ্রাম ইউনিয়নের বাহারবাগে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আজকের মাগুরা ডেক্স
  • আপডেট সময় : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ১৪৩ বার পঠিত

মাগুরা সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়নের বাহারবাগ গ্রামে গরীব ও দুস্থ রোগীদের চিকিৎসা সেবা প্রদানের নিমিত্তে এক ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

বিডি এন্ড ইউএস সোস্যাল ওয়েরফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় বাহারবাগ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে ২৩ আগষ্ট শুক্রবার সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এই ফ্রী মেডিকেল ক্যাম্পের কার্যক্রম পরিচালিত হয়। বিডি এন্ড ইউএস সোস্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক আমেরিকা প্রবাসী মোঃ আশিকুল ইসলাম (মিলন) পুরো ফ্রী মেডিকেল ক্যাম্পের অর্থনৈতিক ব্যায় ভার বহন করে এই ফ্রী মেডিকেল ক্যাম্পের সার্বিক ব্যবস্হাপনায় নিয়োজিত ছিলেন। পরিচালক মিলন বলেন,” আমাদের গ্রামটি মাগুরা জেলার প্রত্যন্ত অজো পাড়াগাঁয়ে অবস্থিত হওয়ায় সাধারণ জনগন চিকিৎসা সেবা থেকে অনেকটাই অবহেলিত ও বঞ্চিত। তাদের স্বাস্থ্য সেবার কথা চিন্তা করেই আমার এই ক্ষুদ্র প্রয়াস।এলাকাবাসীর সহযোগিতা পেলে আমি প্রতি বছর এই ফ্রী মেডিকেল সেবা কার্যক্রম অব্যাহত রাখবো।” এই ফ্রী মেডিকেল ক্যাম্পে আশেপাশের ১০ টি গ্রাম থেকে প্রায় ১ হাজার নারী-পুরুষ ও শিশু চিকিৎসা সেবা নিয়েছেন। চিকিৎসা সেবা পেয়ে এলাবাসী খুব খুশী।ভবিষ্যতে এই সেবা আারো পেতে তারা আশাবাদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা