1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরার বাঁকা হরিশপুরে তারুণ্যের উৎসব কাবাডি টুর্নামেন্টের উদ্বোধন

সমকাল বার্তা ডেস্ত :
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৪৭ বার পঠিত

তারুণ্যের উৎসব – ২০২৫ উৎযাপণ উপলক্ষে মাগুরা সদর উপজেলার বাঁকা-হরিশপুর গ্রামে উৎসাব মুখর পরিবেশে কাবাডি টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে।

মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারী বিকাল ৩ টায় মাগুরা কাবাডি ক্লাবের আয়োজনে বাঁকাহরিশপুর গ্রামের চৌরাস্তা মোড়ে কাবাডি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। উক্ত উদ্বোধনী খেলাটি  মাগুরা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম এর সঞ্চালনায়  উদ্বোধক হিসেবে উদ্বাবোধন করেন  মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ ইউনুছ আলী । মাগুরা কাবাডি ক্লাবের সভাপতি এ্যাড. মোঃ মিজানুর রহমান মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার এ এস এম মুক্তারুজ্জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে, মাগুরা জেলা ক্রীড়া সংস্থার সদস্য কাজী আশিক রহমান, সাধারণ সম্পাদক মোঃ আলী আশরাফ। এই খেলার সার্বিক সহযোগীতায় ছিলেন মাগুরা কাবাডি ক্লাবের সহ-সভাপতি মোঃ মহসিন আলম ও মাগুরা কাবাডি ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইয়াসির আহম্মেদ বাবলু। খেলাটি প্রথম থেকে শেষ পর্যন্ত সুচারুরূপে পরিচালনা করেন মাগুরার কৃতি সন্তান ও জাতীয় আন্তর্জাতিক কাবাডি খেলোয়াড় মোঃ সাজিদ হাসান। প্রধান অতিথি এ এস এম মুক্তারুজ্জামান তার বক্তব্যে বলেন, কাবাডি আমাদের দেশের জাতীয় খেলা।খেলাটি খুব স্বল্প জায়গায় অনুষ্ঠিত হতে পারে এবং স্বল্প সময়ে আয়োজন করা যায়।খেলাধূলা মানুষের মনকে সতেজ ও সন্দর করে তোলে।
খেলায় মাগুরা জেলার মোট
আটটি দল অংশ গ্রহন করে।মাগুরা জেলার প্রচুরসংখ্যক হাডুডু / কাবাডি খেলা প্রেমী জনতা এ সময় উপস্থিত থেকে খেলোয়ারদের উৎসাহ প্রদান সহ অনুষ্ঠানটিকে সাফল্যমন্ডিত করে তোলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা