1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরার মহম্মদপুরে এক মেয়েকে খুঁজতে গিয়ে দেখেন আরেক মেয়ের লাশ পড়ে আছে

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ৪২২ বার পঠিত

তিন বছরের ছোট মেয়েকে রান্না করে খাবার প্লেটে দিয়ে বড় মেয়েকে খুজতে বেরিয়েছেন মা। অনেক খোঁজাখুঁজির পর বড় মেয়েকে পাওয়া গেলেও ঘরে এসে দেখেন ঘরের পাশে ছোট মেয়ের লাশ পড়ে আছে । সোমবার ১০ অক্টোবর সন্ধ্যায় এ ঘটনাটি ঘটেছে মাগুরার মহম্মদপুর উপজেলার বেথুলিয়া গ্রামে।

নিহত শিশুর নাম হিরা খাতুন (৩)। তার বাবার নাম হিরু মোল্যা।

নিহতের মা বন্যা খাতুন জানান, বিকালে ছোট মেয়ে হিরা ঘুম থেকে উঠে খাবার চাচ্ছিল। আমি রান্না করে তাকে খেতে দেই। এর মধ্যে বড় মেয়ের খোঁজ পাচ্ছিলাম না। পরে তাকে খুঁজতে যাই। তাকে খুঁজে পেলেও দেখি ঘরের পাশে ছোট মেয়ের লাশ পড়ে আছে।

বন্যা খাতুন আরো জানান, তার স্বামী আইস্ক্রিম বিক্রি করে। সে মাঝে মধ্যেই বাইরে ব্যবসার কাজে চলে যান। স্বামীর সাথে তার ভাইদের মধ্যে জমি নিয়ে বিরোধ রয়েছে। এ নিয়ে প্রায়ই তার শুশুর শাশুড়ি ও দেবররা স্বামীকে মারধর করে। তারা তার মেয়েকে কুপিয়ে হত্যা করেছে।

নিহত হিরা খাতুনের চাচি রত্না খাতুন জানান, আমার স্বামী এবং হিরু মোল্যা একসাথে থাকে। অন্য তিন ভাই আলাদা। শুশুর শাশুড়িসহ ওইতিন ভাই মিলে হিরু মোল্যাকে কয়েক বছর ধরে উচ্ছেদ করার পায়তারা করছে।

মহম্মদপুর থানার ওসি (তদন্ত) বোরহান উদ্দীন জানান, শিশুর মাথায় কোপের আঘাত রয়েছে। অভিযুক্তদের মধ্যে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বাকিরা পলাতক রয়েছেন।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. কলিমুল্লাহ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা