1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরার রাজাপুরে ভুয়া দলিলের মাধ্যমে জমি দখলের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬০ বার পঠিত

মাগুরার মহম্মদপুর উপজেলার রাজাপুর ইউনিয়নের গবরনাদা গ্রামে ভুয়া দলিলের মাধ্যমে জমি দখলের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় রাজাপুর বাজার কামারবাড়ি মোড়ে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী এ মানববন্ধনের আয়োজন করেন।

এসময় বক্তারা অভিযোগ করেন, আবুল কালাম নামে একজন ব্যক্তি ভুয়া দলিল তৈরি করে জমি দখলের চেষ্টা করছেন। এ নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। মানববন্ধনে ভুক্তভোগীরা জানান, তারা প্রজন্ম ধরে জমি ভোগদখল করে আসছেন। অথচ হঠাৎ করে আবুল কালাম ভুয়া দলিল দেখিয়ে জমি দখল নেওয়ার চেষ্টা করছেন।

মানববন্ধনে বক্তারা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং জাল দলিল করে জমি দখলের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারের দাবি জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা