1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরার শ্রীপুরে জমি দখল ও জীবননাশের হুমকি, থানায় জিডি

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ২৮৫ বার পঠিত

মাগুরার শ্রীপুর উপজেলার চরশ্রীপুর গ্রামে ইন্দ্রজিৎ বিশ্বাসের বিরুদ্ধে শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি করেছেন প্রতিবেশী নিশিকান্ত মন্ডল।

শুক্রবার(১ডিসেম্বর) নিশিকান্ত মন্ডলের জমি দখল ও তিনি ও তার পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি নং ৩১) করেছেন।

সাধারণ ডায়েরি সুত্রে জানা যায় , শ্রীপুর সদর ইউনিয়নের চরশ্রীপুর গ্রামের বাসিন্দা সুকুমার বিশ্বাসের ছেলে ইন্দ্রজিৎ বিশ্বাসের সাথে দীর্ঘদিন যাবৎ জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল প্রতিবেশি নিশিকান্ত মন্ডলের। গত মঙ্গলবার (২৮নভেম্বর) আনুমানিক সকাল ১০ টার দিকে চরশ্রীপুর গ্রামে নিশিকান্ত মন্ডলের বাড়ির পূর্ব পাশে পুকুরের ধারে ইন্দ্রজিৎ বিশ্বাসের সাথে কথা কাটাকাটি হয় নিশিকান্ত মন্ডলের। একপর্যায়ে ইন্দ্রজিৎ নিশিকান্ত মন্ডলসহ তার পরিবারের সদস্যদের প্রকাশ্যে জানে মেরে ফেলার হুমকি প্রদান করেন।

নিশিকান্ত মন্ডল আইনগত সহযোগিতা পাওয়ার জন্য ও ভবিষ্যৎ নিরাপত্তার জন্য শুক্রবার শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি করেন।

এবিষয়ে ইন্দ্রজিৎ বিশ্বাস জানান, আমার বিরুদ্ধে নিশিকান্ত মন্ডল থানায় মিথ্যা অভিযোগ দিয়ে সাধারণ ডায়েরি করেছেন।

এবিষয়ে শ্রীপুর থানার ওসি (তদন্ত)গৌতম কুমার ঠাকুর এঘটনার বিষয়ে কোন মন্তব্য করেন নি।

বিকাশ বাছাড়,মাগুরা,০৭.১২.২৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা