1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরার শ্রীপুরে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ৯৯ বার পঠিত

আওয়ামী দুঃশাসন, জুলুম, হত্যা, নির্যাতনসহ বিভিন্ন নির্যাতনের প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে মাগুরার শ্রীপুর উপজেলা বিএনপির উদ্যোগে স্মরণকালের সেরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শ্রীপুর উপজেলা বিএনপি’র সভাপতি বদরুল আলম হিরো ও সাধারণ সম্পাদক মুন্সী রেজাউল করিমের নেতৃত্বে একটি বিশাল মিছিল শ্রীপুর আলতাফ হোসেন মহিলা কলেজ চত্বর থেকে শুরু হয়ে খামারপাড়া বাজার হয়ে উপজেলা পরিষদ ঘুরে মুুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভের সামনে এসে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি বদরুল আলম হিরো ও সাধারণ সম্পাদক মুন্সী রেজাউল করিম। বিক্ষোভ মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম, সাংগঠনিক সম্পাদক মোল্যা খলিলুর রহমান ও মাসুদ মজুমদার, সাবেক সাংগঠনিক সম্পাদক চৌধুরী রেজাউল হক মিন্টু, প্রচার সম্পাদক হেমায়েত হোসেন জঙ্গি, উপজেলা মহিলা দলের সভাপতি অধ্যাপিকা শাহানা ফেরদৌস হ্যাপী, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মুন্সী জাহাঙ্গীর হোসেন, শ্রমিক দলের আহবায়ক মোল্যা সেলিম রেজা, কৃষকদলের আহবায়ক মেহেদী হাসান মুকুল, তাঁতীদলের আহবায়ক ইকবাল হোসেন, কৃষকদলের সদস্য সচিব খলিফা রুমানুর রহমান বিপ্লব, সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর হোসেন, মহিলা দলের সাধারণ সম্পাদক উন্মে কুলসুম, যুবদলের সদস্য সচিব জোয়ার্দার শাহ আলম তুফান, ছাত্রদলের আহবায়ক সোহেল মুন্সী, সদস্য সচিব হেমায়েত হোসেন প্রমুখ।

গুড়িগুড়ি বৃষ্টিকে উপেক্ষা করে দুপুর থেকেই উপজেলার ৮ টি ইউনিয়ন থেকে কয়েক হাজার নেতা-কর্মী মিছিল নিয়ে এসে মূল মিছিলের সঙ্গে যোগ দেন। মিছিলটি খামারপাড়া বাজার প্রদক্ষিণ করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভের সামনের সড়কে আলোচনা সভার মাধ্যমে শেষ করেন।

আলোচনা সভায় বিএনপির সভাপতি বদরুল আলম হিরো বলেন, যারা আওয়ামী লীগের শাসনামলে আওয়ামী লীগের দালালী করেছে, আমাদের উপর হামলা-মামলায় ইন্ধন দিয়েছে তাদের স্থান বিএনপিতে হবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই সকল দালাল নেতা-কর্মীদের দলে স্থান দিবে না। সকলকে ধৈর্য ধারণ করে আগামী দিনগুলোতে দলের শৃঙ্খলা রক্ষা করে কার্যক্রম পরিচালনার প্রতি আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা