1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরার শ্রীপুরে মক্তবে আরবি পড়তে যাওয়া শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ২৪৫ বার পঠিত
 শ্রীপুরে মক্তবে আরবি পড়তে যাওয়ার পথে এক ৭ বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযুক্ত জনি শেখ শ্রীপুর সদরের জোকা গ্রামের জামাল শেখের ছেলে।
এলাকাবাসী জানায়, সোমবার সকালে মক্তবে আরবি পড়তে যাওয়ার সময় ওই শিশুকে জোড় করে নদীর পাশে নির্জন একটি বাড়ির পিছনে নিয়ে ধর্ষণ চেষ্টা করে জনি। এ সময় ওই শিশুর সাথে থাকা ছোট ভাইয়ের চিল্লাচিল্লিতে লোকজনের হাতে ধরা পড়ার ভয়ে পালিয়ে যায় জনি।
জনির বিরুদ্ধে অভিযোগ উঠেছে সে মাদকাসক্ত ও বিভিন্ন অপকর্ম ঘটিয়েছে এর আগেও। একটি মামলায় ৫ মাসের জেল খেটে এসেছে এর আগে। বাকি অপকর্ম গুলো গ্রাম্য সালিশে মিটানো হয়েছিলো।
এরপর এলাকাবাসী ও শিশুটির পরিবার থানা পুলিশকে জানালে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
এ বিষয়ে শ্রীপুর থানার ডিউটি অফিসার মিশুক আহম্মেদ জানান, ঘটনাটির বিষয়ে থানা অবগত রয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা