1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরা জেলা ওলামালীগের  আহ্বায়ক শাহাদত সদস্য সচিব আমজাদ

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ২৩৮ বার পঠিত

বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ মাগুরা জেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মাওলানা মোঃ শাহাদত হোসেন আহবায়ক ও মুক্তিযোদ্ধার সন্তান হাফেজ ক্বারী মোঃ আমজাদ হুসাইনকে সদস্য সচিব করে ১৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। কেন্দ্রীয় ওলামা লীগ এর সহ-সভাপতি আলহাজ্ব কারী এস এম ফরিদ-উজ-জামান ও সাধারণ সম্পাদক জনাব আল্লামা আলহাজ্ব আমিনুল হক, সাংগঠনিক সম্পাদক খন্দকার মোঃ সাজ্জাদুন নূর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কমিটির সদস্যরা অসাম্প্রদায়িক মূল্যবোধ বিশ্বাসী, ধর্মান্ধতা, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মোকাবেলা এবং মুক্তিযুদ্ধের চেতনায় কাজ করবে বলে আশা প্রকাশ করা হয়।

বৃহস্পতিবার সকাল ১০টায় মাগুরা আসাদুজ্জামান মিলনায়তনে কর্মীসভার মধ্য দিয়ে এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে কর্মীসভার উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আল্লামা আলহাজ্ব আমিনুল হক। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ কেন্দ্রীয় সহ-সভাপতি আলহাজ্ব কারী এস এম ফরিদ-উজ-জামান। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি আফম আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি হাফেজ মোঃ দেলোয়ার হোসেন, মাওলানা মোঃ মনোয়ার হোসেন আনোয়ার, মাওলানা ফয়জুর রহমান। বিশেষ অতিথি মাগুরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুন্সী রেজাউল হক, মোঃ আবু নাসির বাবলু, এ্যাড শফিকুজ্জামান বাচ্চু, এ্যাড সৈয়দ শরিফুল ইসলাম, যুগ্মসাধারণ সম্পাদক খুরশিদ হায়দার টুটুল, মাগুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আশরাফুল আলম বাবুল ফকির, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল মান্নান, পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ বাকি ইমাম, সাধারণ সম্পাদক মকবুল হাসান মাকুল।

নব গঠিত আহবায়ক কমিটির অন্যান্যরা হলেন যুগ্ম আহ্বায়ক এস.এম. সহিদুল ইসলাম রেন্টু, মাওঃ মনিরুল ইসলাম, মাওঃ মোঃ এনামুল কবির, মাওঃ মোঃ বার্রু হাসান, মোঃ মোফাজ্জেল হোসেন, মোঃ রবিউল ইসলাম, এস.এম. আবুল বাশার, নওশের আলী, সদস্য মোঃ মুনিরুজ্জামান, মাওঃ মোঃ ইমরান হোসাইন, হাফেজ মাওঃ জান্নাত আলী, ময়নউদ্দিন, ইয়াদ আলী, রেজাউল আলম, মোস্তফা আবুল মোজাফফর (রাসেল)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা