1. admin@samokalbarta.com : admin :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
মাগুরা জেলা কার-মাইক্রোবাস মালিক সমিতির দ্বিবার্ষিক কমিটি গঠন, সভাপতি নয়ন, সাধারণ সম্পাদক মিলন মাগুরার শ্রীপুরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে ছাত্রদলের ধাওয়া খেয়ে থানায় আশ্রয় নিল শিবির নেতাকর্মীরা মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু মাগুরায় জুলাই হত্যা মামলার আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিল স্বেচ্ছাসেবক দল নেতা মাগুরার শ্রীপুরে যুবদল নেতার হামলায় পণ্ড আইনশৃঙ্খলা বিষয়ক সচেতনামূলক সভা মাগুরায় ফরহাদ হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিল্টন গ্রেপ্তার শালিখায় ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত আইন, সাহিত্য ও মানবিকতায় উজ্জ্বল এক ব্যক্তিত্ব: ড. মোঃ আবু তাহের আদ-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ প্যারেন্টস ফোরামের আত্মপ্রকাশ মাগুরায় সঞ্জীবন পাইলোটিং প্রকল্প, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক ও জেলা কার্যালয় পরিদর্শনে খুলনা রেঞ্জের রেঞ্জ কমান্ডার আব্দুস সামাদ, বিভিএম, পিভিএমএস

মাগুরা জেলা কার-মাইক্রোবাস মালিক সমিতির দ্বিবার্ষিক কমিটি গঠন, সভাপতি নয়ন, সাধারণ সম্পাদক মিলন

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৬৩ বার পঠিত

মাগুরা জেলা কার-মাইক্রোবাস মালিক সমিতির দ্বিবার্ষিক কমিটি গঠন করা হয়েছে। শনিবার ০৮ আগস্ট রাত ১০টায় মাগুরা জেলা কার্যালয়ে সমিতির সাবেক সভাপতি শামীম হোসেন লিটনের সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সমিতির সকল সদস্য উপস্থিত ছিলেন।

সভায় পূর্ববর্তী কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন কমিটি গঠন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পরে উপস্থিত সদস্যদের মতামত ও সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়।

এতে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সমিতির সাবেক সাধারণ সম্পাদক নাঈমুজ্জামান নয়ন। আর সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মিলন শরীফ। নতুন কমিটির নেতৃত্বে সমিতির কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে সভায় আশাবাদ ব্যক্ত করেন সদস্যরা।

সভায় বক্তারা বলেন, কার-মাইক্রোবাস মালিকদের বিভিন্ন সমস্যা, পরিবহন খাতের নানা সংকট এবং শ্রমিকদের কল্যাণে সমিতিকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। পাশাপাশি যাত্রীদের নিরাপদ ও মানসম্মত পরিবহনসেবা নিশ্চিত করতে মালিক ও চালকদের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানান সমিতির সদস্যরা। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব মালিক ও শ্রমিকদের স্বার্থ সংরক্ষণের পাশাপাশি সমিতির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করবে।

নবনির্বাচিত সভাপতি নাঈমুজ্জামান নয়ন বলেন, “মালিক ও শ্রমিকদের কল্যাণে সবসময় কাজ করতে চাই। সমিতির কোনো সদস্য বিপদে পড়লে তার পাশে দাঁড়ানো এবং তাদের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখব। পাশাপাশি যাত্রীদের উন্নত ও নিরাপদ পরিবহনসেবা নিশ্চিত করতে কাজ করা হবে। পরিবহনসেবার মানোন্নয়ন এবং সমিতির সদস্যদের স্বার্থ রক্ষাই হবে নতুন কমিটির অন্যতম প্রধান লক্ষ্য।”

তিনি আরও বলেন, সমিতির সকল সদস্যের মতামত ও সহযোগিতা নিয়ে ঐক্যবদ্ধভাবে সংগঠনের কার্যক্রম পরিচালনা করা হবে। কার-মাইক্রোবাস মালিক ও শ্রমিকদের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে মাগুরার পরিবহন খাতকে আরও এগিয়ে নিতে নতুন কমিটি কাজ করবে।

সভায় সমিতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শেষে নবনির্বাচিত কমিটির সাফল্য কামনা করা হয় এবং সংগঠনের সকল সদস্যকে নতুন কমিটির সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা