1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরা জেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিব আটক

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ২৩৬ বার পঠিত

মাগুরা জেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিব আটক করেছে মাগুরা জেলা পুলিশ।

মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলি আহমেদ এবং সদস্য সচিব আকতার হোসেনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। মঙ্গলবার গভীর রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।বিএনপি নেতাদের অভিযোগ, কেন্দ্র ঘোষিত কর্মসূচি বানচালের উদ্দেশ্যে তাদেরকে আটক করা হয়েছে।

মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিথুন রায় চৌধুরী বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদ, নির্দলীয় সরকারের অধিন নির্বাচন এবং অনির্বাচিত সরকারের পদত্যাগের দাবিতে বিএনপি’র আন্দোলনকে রুখতে আওয়ামী লীগ পুলিশ দিয়ে দলীয় নেতা-কর্মীদের দমন পীড়ন শুরু করেছে। তারই অংশ হিসেবে রাতের বেলা নেতৃবৃন্দকে নিজ নিজ বাড়ি থেকে আটকের পাশাপাশি সারা জেলায় দলীয় নেতা-কর্মীদের বাড়িতে বাড়িতে পুলিশের অভিযান চালানো হচ্ছে।

তবে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কলিমুল্লাহ বলেন, দমন পীড়নের অভিযোগ সত্য নয়। সুনির্দিষ্ট মামলার আসামী হিসেবেই তাদেরকে আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা