1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরা জেলা সমিতি রাজশাহীর উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন আলোচনা সভা ও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ৪৩৯ বার পঠিত

“এসো মিলি মাটির টানে” স্লোগানে উজ্জীবিত মাগুরা জেলা সমিতি, রাজশাহীর উদ্যোগে আজ ২৬শে মার্চের মহান স্বাধীনতা দিবস উদযাপন, আলোচনা সভা ও মাগুরা জেলা সমিতি-২০২৩ এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
পূর্বঘোষিত আংশিক কমিটি অনুযায়ী, সভাপতি হিসাবে রাবি রসায়ন বিভাগের ছাত্র শুভ শিকদার এবং সাধারণ সম্পাদক হিসাবে সংস্কৃত বিভাগের আল-আমিন হোসেন নির্বাচিত হয়েছেন।
সকাল ৯ টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে থেকে র‍্যালি শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শেষ হয়।
এসময় আলোচনা সভায় সাধারণ সম্পাদক আল-আমিন হোসেনের সঞ্চালনায় মাগুরা জেলা সমিতির উপদেষ্টা প্রফেসর ড. আনন্দ কুমার সাহা বলেন, ৭ ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দেন, মুক্তিকামী মানুষের মুক্তির পথ দেখান। তার সফল নেতৃত্ব সেদিন বিচক্ষণতার চূড়ান্ত প্রতিফলন ঘটান। তিনি সরাসরি স্বাধীনতার ঘোষনা না করেও স্বাধীনতার ডাক দেন যা বাঙালির স্বাধীনতার আন্দোলনকে বিশ্ববাসীর চোখে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের পরিচিতি পেতে দেননি। পরবর্তীতে ২৬ শে মার্চের প্রথম পহরে জাতির জনক নতুন ভূখন্ড বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। ফলশ্রুতিতে আজ আমরা স্বাধীন দেশের নাগরিক।

উপস্থিত মাগুরা জেলা সমিতির প্রধান উপদেষ্ঠা জাহিদুর রহমান জাহিদ, তিনি বলেন “রাষ্ট্রীয়ভাবে ২৫ মার্চ গণহত্যা দিবস হিসাবে পালিত হলেও আন্তর্জাতিক পরিসরে এই দিবসটি এখনো উপেক্ষিত।
২৫ মার্চের এই গণহত্যাকে আন্তর্জাতিকভাবে গণহত্যার স্বীকৃতি ও দাবী করেন।
সমাপনী বক্তব্যে মাগুরা জেলা সমিতির সভাপতি শুভ শিকদার স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা অর্পণ করেন এবং সেইসাথে গভীর শোক প্রকাশ করেন।
একইসাথে এদেশের মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর বর্বর গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধগুলোর আনুষ্ঠানিক আন্তর্জাতিক বিচার অনুষ্ঠিত হওয়ার জোর দাবি পোষণ করেন।

এরপর প্রধান উপদেষ্টা জাহিদুর রহমান জাহিদ মাগুরা জেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। আলোচনা সভায় সাবেক সভাপতি হুসাইন আহমেদ মানিক, সাধারণ সম্পাদক মিতুল দাসসহ নতুন ও পুরাতন কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা