1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরা থেকে দুই জঙ্গি আটক

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ৩৬৮ বার পঠিত
মাগুরা সদর উপজেলার আলমখালী বাজার থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। ১।গ্রেপ্তারকৃতরা হলেন, ঈষান হায়দার (২৮), পিতা-মোঃ মনিরুল হায়দার মৃদুল, গ্রাম- রাঘবপুর, থানা- সদর, জেলা- পাবনা এবং ২। মোঃ আব্দুল করিম (২৭), পিতা-মৃত আব্দুল কুদ্দুস বারী, গ্রাম- মানরাতুল কুশুরিয়া, থানা- হিজলা, জেলা- বরিশাল ।
বুধবার রাতে উপজেলার আলমখালী যাত্রী ছাউনি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন ঈষান হায়দার ও আব্দুল করিম। বৃহস্পতিবার বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, বুধবার রাতে বাহিনীর সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র‌্যাব-৬ এর একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় আনসার আল ইসলামের এ দুই সদস্যকে গ্রেপ্তার করা হলেও অজ্ঞাত আরো ৩ থেকে ৪ সদস্য পালিয়ে যান।
গ্রেপ্তারদের মধ্যে ঈষান একটি বেসরকারি প্রতিষ্ঠানের প্রোডাকশন অফিসার হিসেবে কর্মরত ছিলেন। পাবনা জেলার দাওয়াতি শাখার দায়িত্বপ্রাপ্ত হিসেবে কাজ করছিলেন তিনি। আর করিম পেশায় মুদি দোকাদার। তিনি তার নিজ এলাকা বরিশালে দাওয়াতি কার্যক্রম পরিচালনা পাশাপাশি সংগঠনের নতুন সদস্যদের প্রশিক্ষণ দিতেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা