1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরা পুলিশ লাইনস স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ১১১ বার পঠিত

মাগুরা পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ২২শে জানুয়ারি পুলিশ লাইনস মাধ্যমিক বিদ্যালয়ের ইমাম হোসেন মোঃ ফরহাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর শুভ উদ্বোধন করেন মাগুরা জেলা পুলিশ সুপার ও অত্র বিদ্যালয়ে সভাপতি মিনা মাহমুদা বিপিএম ।

পুলিশ সুপার তার বক্তব্যে শুরুতেই কোমলমতি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য বলেন, তোমারদের সকলকে পড়াশোনা করতে হবে এবং নিজেদেরকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি বলেন, মাগুরা অন্যতম বিদ্যাপীঠ হল এই পুলিশ লাইনস মাধ্যমিক বিদ্যালয়। এটি তার স্বমহিমায়, সগৌরবে অতীতের ঐতিহ্যকে ধারণ করে অত্যন্ত সুশৃংখলভাবে পরিচালিত হচ্ছে বলেই বিদ্যালয়টির আজও এতো মর্যাদা।

একই সাথে তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, অভিভাবক ও পরিচালক কমিটির সদস্যগণ একত্রিত হয়ে কাজ করলে এর ধারাবাহিকতা ভবিষ্যতেও অক্ষুন্ন থাকবে।

পরিশেষে তিনি প্রযুক্তিকে সঠিকভাবে কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যেতে সকল শিক্ষার্থীদের আহ্বান করেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ।

অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার মোঃ আলমগীর কবীর ,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিরুল ইসলাম , মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ ইউনুছ আলী, সাধারণ সম্পাদক মোঃ আলী আশরাফ, সাংগঠনিক সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ রোকসানা আক্তার।

এ সময় আরো উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের সকল শিক্ষকমন্ডলী, অভিভাবকগণ, ছাত্র-ছাত্রীবৃন্দ ও জেলা পুলিশের অর্ধতন কর্মকর্তাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা