1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরা মেডিকেল কলেজে এমবিবিএস ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : রবিবার, ৩ মে, ২০২৬
  • ১৫৮ বার পঠিত

মাগুরা মেডিকেল কলেজে এমবিবিএস ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

মাগুরা প্রতিনিধি

মাগুরা মেডিকেল কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ১ম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ মে) সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মাগুরা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. কামরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান এমপি। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং মানবিক গুণাবলী ও দায়িত্ববোধ নিয়ে চিকিৎসা পেশায় আত্মনিয়োগের আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন মাগুরা জেলার সিভিল সার্জন ডা. মোঃ শামীম কবির, মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক মোঃ মহসিনউদ্দিন ফকির এবং মাগুরা বিএমএ’র সভাপতি ডা. আলিমুজ্জামানসহ অন্যান্য চিকিৎসক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তাবৃন্দসহ নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিকতা বজায় রেখে নিজেদের দক্ষ চিকিৎসক হিসেবে গড়ে তোলার পরামর্শ দেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা