1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরা মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ ও দ্রুত স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে মানববন্ধন 

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১৫১ বার পঠিত

মাগুরা মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ ও দ্রুত স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও স্থানীয় জনগণ। মঙ্গলবার মাগুরার সর্বস্তরের জনগণের ব্যানারে সকাল  ১১ টায়  মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা মাগুরার জনগণের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে অবিলম্বে মাগুরা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবি করেন।

প্রতিষ্ঠার ৬ বছর পরও মাগুরা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস এবং প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা হয়নি। উপরোন্ত মাগুরা থেকে মেডিকেল কলেজটিকে সরিয়ে নেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে মাগুরা মেডিকেল কলেজের শিক্ষার্থীসহ জেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ দুপুরে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে মানববন্ধন সমাবেশ করে।

মাগুরা মেডিকেল কলেজের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, মাগুরা জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন, আমিনুর রহমান খান পিকুল, জেলা জামায়াতের আমির এমবি বাকের, মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সাবেক তত্ত্ববধায়ক ডাক্তার সুশান্ত কুমার বিশ্বাস, মাগুরা জিয়া পরিষদের সভাপতি ডাক্তার আলিমুজ্জামান, জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক গোলাম জাহিদ, সদস্য সচিব আব্দুর রহিম সহ আরো অনেকে।

বক্তারা মাগুরা থেকে মেডিকেল কলেজ সরিয়ে নেওয়ার পরিকল্পনাকে গভীর ষড়যন্ত্র বলে দাবি করে সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে এই সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন তারা।উক্ত মানববন্ধনের কারণে প্রায় আধা ঘণ্টা ঢাকা-যশোর ও ঢাকা-ঝিনাইদহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা