1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে অবসর ও মরণোত্তর ভাতা প্রদান

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ১৮১ বার পঠিত

মাগুরা জেলা বাস, মিনিবাস ও মাইক্রোবাস মোটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে অবসরপ্রাপ্ত সদস্য ও মৃত শ্রমিকদের পরিবারের মাঝে অবসর ও মরণোত্তর ভাতা প্রদান করা হয়েছে।
সোমবার (২৫ মে) সংগঠনের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. সাইফুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. বাবু মিয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মো. সেলিম রেজা। এছাড়াও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মনোয়ার হোসেন খান বলেন, মাগুরা জেলা বাস, মিনিবাস ও মাইক্রোবাস মোটর শ্রমিক ইউনিয়ন দীর্ঘদিন ধরে দলমত নির্বিশেষে শ্রমিকদের কল্যাণে কাজ করে যাচ্ছে, যা অত্যন্ত প্রশংসনীয়। তিনি বলেন, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব নির্বাচিত হলে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং শ্রমিকদের কল্যাণে নতুন নতুন উদ্যোগ গ্রহণ করা সম্ভব হবে।
এ সময় সাবেক সাধারণ সম্পাদক মো. সেলিম রেজা বলেন, একটি অবাধ ও সুন্দর নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্বের বিকাশ ঘটবে এবং সংগঠনের ঐক্য ও অগ্রযাত্রা আরও শক্তিশালী হবে।
অনুষ্ঠান শেষে অবসরপ্রাপ্ত সদস্য ও প্রয়াত সদস্যদের পরিবারের হাতে ভাতার অর্থ তুলে দেওয়া হয়। এ সময় শ্রমিকদের মাঝে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা