1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরা যমুনা ব্যাংকের উদ্যোগে আর্থিক স্বাক্ষরতা কর্মসূচী -২০২৪ পালিত

আজকের মাগুরা
  • আপডেট সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১৫৩ বার পঠিত

বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক  বাংলাদেশ ব্যাংক এর নির্দেশনায় মাগুরাতে যমুনা ব্যাংকের উদ্যোগে আর্থিক স্বাক্ষরতা কর্মসূচী পালিত হয়েছে।বুধবার ৩০ অক্টোবর সন্ধ্যা ৬ টায় ব্যাংকের  মাগুরা শাখায় এ স্বাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত হয়। যমুনা ব্যাংকের মাগুরা শাখা ব্যবস্হাপক মোঃ জয়নাল আবেদীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রোভা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কাজী কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ ইউনুছ আলী, এ ডি আই এর আঞ্চলিক প্রধান মোঃ অলিয়ার রহমান ,মাগুরা জেলা জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক মোঃ ওয়াহিদুল ইসলাম। ব্যাংকের পক্ষ থেকে বক্তব্য রাখেন মাগুরা শাখা ম্যানেজার অপারেশন মোঃ মনজুর রহমান ও অফিসার বৈদনাথ রায়।অনুষ্ঠানে ব্যাংকের অন্যান্য কর্মকর্তা কর্মচারী, ব্যাংকের গ্রাহক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ,আমরা আগে মাটির ব্যাংক ও বাড়ির বিভিন্ন জায়গায় টাকা জমাতাম কিন্তু নিরাপত্তার কথা চিন্তা করে এখন ব্যাংকে জমা রাখছি।সেই হিসাবে যমুনা ব্যাংক একটি নিরাপদ ব্যাংক। রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইউনুছ আলী বলেন,” আমি ব্যাংকের ম্যানেজার সাহেবকে বলবো ওনারা য্ বেশি বেশি ঋণ দিয়ে স্বাবলম্বীর ব্যবস্হা করে দেন। তাহলে ব্যাংকের লেনদেনের পাশাপাশি ব্যাবসায়ীরা যেমন লাভবান হবে তেমনি দেশেরও ব্যাপক উন্নয়ন ঘটবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা