1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে স্বেচ্ছাসেবী শিক্ষার্থীদের মাঝে খাবার ও পানি বিতরণ

সমকাল বার্তা ডেস্ত :
  • আপডেট সময় : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ১৪০ বার পঠিত

মাগুরার বিভিন্ন সড়কে শৃঙ্খলা আনতে ট্রাফিক ব্যবস্থাপনাসহ দেয়ালে দেয়ালে গ্রাফিতি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাচ্ছে সাধারণ শিক্ষার্থীরা। ১৪ই আগষ্ট বুধবার দুপুর ১২টায় শহরের যানজট নিরসনের দায়িত্বে নিয়োজিত শিক্ষার্থীসহ বিভিন্ন কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবী শিক্ষার্থী, পুলিশ ও আনসার সদস্যদের মধ্যে খাবার ও পানি বিতরণ করেছে মাগুরা রিপোর্টার্স ইউনিটি। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে এ খাবার ও পানি বিতরণ করে মাগুরা রিপোর্টার্স ইউনিটি।

এই সময় উপস্থিত ছিলেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান , সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক এবং মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ ইউনুছ আলী সাধারণ সম্পাদক মোঃআলী আশরাফ,সাংগঠনিক সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক শাহিন খোন্দকার, সহ সভাপতি বিকাশ বাছাড়, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন নয়ন,মাহমুদুল হাসান,তাছিন জামান,রাজিব হোসেন, মাহিম সিদ্দিকী সহ আরো অনেকে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেশে সরকার পতনের পর শুরু হয় এক অস্থিতিশীল অবস্থা। সেই অচলাবস্থা কাটাতে এগিয়ে আসেন শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা। তাঁরা রাস্তার আবর্জনা সরানো থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম করেন। পরিচালনা করছেন ট্রাফিকের দায়িত্বও। রোদ-বৃষ্টি উপেক্ষা করে এখনো বিনা পারিশ্রমিকে দিনব্যাপী কাজ করে যাচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা।

এ সময় মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ ইউনুছ আলী বলেন, সাধারণ শিক্ষার্থীরা ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে রোদ, তাপ, বৃষ্টিসহ নানা প্রতিকূলতা উপেক্ষা করে মানুষের সেবায় সারাদিন নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তাঁদেরকে একটুখানি প্রশান্তি দিতেই সাংবাদিকদের সংগঠন মাগুরা রিপোর্টার্স ইউনিটির এই উদ্যোগ। এই তরুণদের হাত ধরেই এগিয়ে যাবে আমাদের সোনার বাংলাদেশ। মাগুরা মাগুরা রিপোর্টার্স ইউনিটি সব সময় ভালো কাজের সাথে ছিল। ভবিষ্যতেও সামাজিক উদ্যোগের পাশে থাকবে মাগুরা রিপোর্টার্স ইউনিটি। এ সময় তিনি বিগত কয়েকদিন ধরে শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবী হিসেবে মাগুরায় ট্রাফিক পরিস্থিতি নিয়ন্ত্রণে যে দৃশ্যমান ভূমিকা রেখেছেন তার ভূয়েসী প্রশংসা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা