1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরা রিপোর্টার্স ইউনিটির শ্রীপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ২৪৫ বার পঠিত

মাগুরা রিপোর্টার্স ইউনিটির শ্রীপুর উপজেলা শাখার ১৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। বুধবার (৫ মার্চ) মাগুরা রিপোর্টার্স ইউনিটি শ্রীপুর উপজেলা শাখার অস্থায়ী কার্যালয়ে সদস্যদের উপস্থিতিতে সমঝোতার ভিত্তিতে ২০২৫-২০২৬ সালের এ নতুন কমিটি গঠন করা হয়। এতে জাকিরুল ইসলাম সভাপতি (দৈনিক দেশ চিত্র), সাধারণ সম্পাদক বিকাশ বাছাড়(দৈনিক আমার বার্তা) ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ (দৈনিক আলোকিত সকাল)কে নির্বাচিত করা হয়। এছাড়াও তিন সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ ঘোষণা করা হয়, এতে প্রধান উপদেষ্টা হিসেবে প্রবীণ আইনজীবী এ্যাডভোকেট আব্দুর রশিদ ও উপদেষ্টা হিসেবে বিশিষ্ট শিক্ষাবিদ ও কলামিস্ট মির্জা নাহিদ হোসেন এবং শ্রীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুন অর রশিদকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এর আগে পূর্বের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয়। আহ্বায়ক কমিটির দায়িত্ব পালন করেন বিকাশ বাছাড়া (আহ্বায়ক), সদস্য সচিব আব্দুর রশিদ ।
কমিটির অন্যান্য মধ্যে রয়েছেন সহ-সভাপতি ডেইলি ট্রাইব্যুনালের প্রতিনিধি মৃধা নাজমুল হাসান ও সকালের বাংলাদেশের ভ্রাম্যমাণ প্রতিনিধি পরিমল কুমার বিশ্বাস, দৈনিক আলোকিত সকাল প্রতিনিধি মিয়া বাহারুল ইসলামকে যুগ্ন সাধারণ সম্পাদক, কুষ্টিয়া প্রতিদিনের প্রতিনিধি মোঃ মিজানুর রহমানকে সহ-সাংগঠনিক সম্পাদক, মহিতোষ কুমার বিশ্বাসকে কোষাধ্যক্ষ, দৈনিক ইন্টার ন্যাশনালের প্রতিনিধি মোঃ জাকির হোসেনকে দপ্তর সম্পাদক, নুরুল হুদাকে প্রচার সম্পাদক , এ কে এম ইদ্রীস আলীকে ক্রীড়া ও সাহিত্য বিষয়ক সম্পাদক, প্রদীপ বিশ্বাস ও ইশরাত জাহান তন্নীকে সদস্য নির্বাচিত হয়েছেন।

আলোচনা সভায় মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ ইউনুছ আলীর সভাপতিত্ব অনুষ্ঠানের সঞ্চালনা করেন মাগুরা রিপোটার্স ইউনিটির সাধারন সম্পাদক আলী আশরাফ, এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা রিপোটার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম।

উল্লেখ্য এই সংগঠনের মাধ্যমে তরুণ সাংবাদিকদের আশা-আকাঙ্ক্ষা বিগত দিনে যেমন অনেকাংশে পূরণ হয়েছে আগামীতেও অতীতের ভুল গুলো শুধরে নব উদ্যমে তরুন ও অবহেলিত সাংবাদিকদের সাথে নিয়ে ভালো ভালো কাজ করে যাবে। উক্ত সভায় সামগ্রিক কার্যক্রম আরও গতিশীল করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকল ভেদাভেদ ভুলে মাগুরা রিপোর্টার্স ইউনিটির ভাবমূর্তি রক্ষায় সকল পর্যায়ের সদস্যসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়। একই সাথে মাগুরা রিপোর্টার্স ইউনিটির সামগ্রিক উন্নয়ন, গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা