1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ২১৪ বার পঠিত

মাগুরায় সাংবাদিকদের সংগঠন মাগুরা জেলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ মার্চ) বিকেলে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অডিটোরিয়ামে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মাগুরা জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ ইউনুছ আলী-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলী আশরাফ-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা জেলা পরিষদের নবনির্বাচিত প্রশাসক আলী আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা আমির অধ্যাপক এম.বি. বাকের, ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা সহ-সভাপতি মাওলানা নাজিরুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মাগুরা জেলা যুগ্ম আহ্বায়ক হাসান ইমাম সুজা, যুগ্ম আহ্বায়ক আলমগীর, যুগ্ম আহ্বায়ক আমিনুর রহমান পিকুল খান, মাগুরা জেলা চেম্বার অব কমার্সের সহ-সভাপতি ফরিদ হোসেন খান, মাগুরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এমআর খান,দৈনিক প্রথম আলো পত্রিকার মাগুরা জেলা প্রতিনিধি কাজী আশিক রহমান এবং বাংলাদেশ প্রেক্ষাপট পত্রিকার সম্পাদক ও এসএ টেলিভিশন-এর মাগুরা জেলা প্রতিনিধি মোঃ আব্দুল আজিজ।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা সেক্রেটারি সাইদ আহমেদ বাচ্চু, ইতিহাসবিদ ডা. তাসকুজ্জামান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (জাসাস)-এর সদস্য সচিব ফেরদৌস রেজা, জেলা ছাত্রদল নেতা শফিকুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মোঃ হোসাইন, মুভি বাংলার স্টাফ রিপোর্টার কৌশিক আহমেদসহ বিভিন্ন ইউনিটের সাংবাদিকবৃন্দ।

ইফতারের আগে দোয়া পরিচালনা করেন মাগুরা ডিসি কোর্ট মসজিদের ইমাম ও খতিব মাওলানা আমিরুল ইসলাম। দোয়া মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা