1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরা-১ আসনে মনোয়ার হোসেন খানের নির্বাচনি গনসংযোগ

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৮৩ বার পঠিত

মাগুরা-১ আসনে ভোটারদের দোরগোড়ায় পৌঁছে নিজের বার্তা তুলে ধরছেন জেলা বিএনপির সদস্যসচিব ও ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী মনোয়ার হোসেন খান। নির্বাচনী মাঠে তার উপস্থিতি এখন আরও গতিশীল ও প্রাণবন্ত।
বুধবার (২৬ নভেম্বর) সকাল থেকেই তিনি শহরের সুপারমার্কেট, বেবি প্লাজা, নুরজাহান প্লাজা এবং আশপাশের ব্যবসাকেন্দ্রগুলোতে একের পর এক গণসংযোগে অংশ নেন। দোকানপাট, পথচারী থেকে শুরু করে সাধারণ ভোটার—সবার সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে শোনেন তাদের সমস্যা ও প্রত্যাশার কথা।
গণসংযোগের সময় তিনি লিফলেট বিতরণ করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সংক্ষেপে তুলে ধরে বলেন,
“আগামী রাষ্ট্র গঠনে জনগণের মতামতই হবে কেন্দ্রবিন্দু। মাগুরা-১ আসনের সামগ্রিক উন্নয়ন, সুস্থ রাজনৈতিক পরিবেশ এবং জবাবদিহিমূলক প্রশাসন নিশ্চিত করতে ধানের শীষের বিজয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি আরও প্রতিশ্রুতি দেন শিক্ষা-স্বাস্থ্য খাতের উন্নয়ন, সেবায় সহজপ্রাপ্যতা বৃদ্ধি এবং অবকাঠামো উন্নয়নের মাধ্যমে মাগুরাকে আরও এগিয়ে নেওয়ার।
তার গণসংযোগকে ঘিরে এলাকাজুড়ে উৎসাহ-উদ্দীপনার পরিবেশ সৃষ্টি হয়। কর্মসূচিতে জেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা সমবেত হয়ে প্রার্থীর পাশে ঐক্যবদ্ধ অবস্থান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা