1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে রোগীদের খোঁজ-খবর নিলেন মাগুরার জেলা প্রশাসক 

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ২৮২ বার পঠিত
রবিবার ৩০ জুলাই মাগুরা জেলার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিদর্শনে আসেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।
এসময় আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ান, ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের  তত্ত্বাবধায়ক ডা. এস. এম মারুফ হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মো: আব্দুল কাদের,মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার,  জনাব তারিফ-উল-হাসান।
পরিদর্শনকালে জেলা প্রশাসক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে ঘুরে দেখেন। এ সময় তিনি রোগীদের সাথে কথা বলেন এবং তাদের শারীরিক ও মানসিক অবস্থার খোঁজ-খবর নেন। তিনি ডেঙ্গু আক্রান্ত রোগীদের বেশি করে তরল জাতীয় খাবার খাওয়ার পরামর্শ দেন।
সারাদেশের ন্যায় মাগুরা জেলাতেও ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় তিনি ডেঙ্গু আক্রান্ত রোগীদেরকে নিবিড়ভাবে চিকিৎসা সেবা প্রদানের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান। জেলা প্রশাসক ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির প্রেক্ষাপটে সবার বাড়িঘর, অফিস প্রাঙ্গণ, শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এবং বিশেষ করে বাড়ির ভেতরে ও বাইরে পানি জমে থাকা বন্ধের পাশাপাশি ডেঙ্গু মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
তিনি আরও জানান যে, পৌরসভাসহ জেলার সবকয়টি ইউনিয়নে ডেঙ্গু সচেতনতা বিষয়ে প্রচারণা চালানো হচ্ছে। এলক্ষ্যে ব্যাপক মাইকিং ও লিফলেট বিতরণ করা হচ্ছে। জেলা সদরের পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে থাকা স্বাস্থ্যকর্মীদের জ্বরে আক্রান্ত যেকোন রোগীকে ডেঙ্গু পরীক্ষা করানোর জন্য নির্দেশনা দেয়া হয়েছে এবং সরকারি হাসপাতালসমূহে ডেঙ্গু পরীক্ষা একদম বিনামূল্যে করা হচ্ছে। এছাড়া, ডেঙ্গু পরীক্ষায় বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে কেউ যেন সরকার কর্তৃক নির্ধারিত ফি এর বেশি না নেয় সে ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে বলেছেন।
জেলা প্রশাসন, মাগুরা আশা করে যে, সবাই যার যার অবস্থান থেকে সচেতন হলে করোনার মতো ডেঙ্গুও প্রতিরোধ করা সম্ভব হবে। তাই আসুন, আমরা ডেঙ্গুতে আতঙ্কিত না হয়ে বরং সচেতন হই।
হাসপাতালে সাধারণ রোগীরা মনে করেন, জেলা প্রশাসক মহোদয় প্রতি সপ্তাহে একবার হাসপাতাল পরিদর্শনে আসলে সেবার মানটা আরও বৃদ্ধি পাবে।
উল্লেখ্য যে, আজ হাসপাতালে রোগীর সংখ্যা ছিল  ৫৫৭ জন। যার মধ্যে ডেঙ্গু রোগী ৩৩ জন (পুরুষ ২৫, মহিলা ৭, শিশু ১ জন)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা