1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

যথাযোগ্য মর্যাদায় মাগুরায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৭ বার পঠিত
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মাগুরায় জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রবিবার সকাল ১০টায় মাগুরা শহরের নোমানী ময়দানে অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।
পুষ্পস্তবক অর্পণ শেষে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মাগুরা জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল ওহাব, মাগুরা জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সদস্য সচিব মোঃ ওয়ালিজ্জামান সহ অন্যান্য অতিথিবৃন্দ।
আলোচনা সভায় শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং তাঁদের আদর্শে দেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করা হয়।
এসময় মাগুরা জেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা