1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

যশোর পল্লী চিকিৎসক সমিতির কমিটি গঠন সভাপতি পারভেজ সম্পাদক নজরুল

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ২৫৫ বার পঠিত

বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি যশোর জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে, এতে সভাপতি হিসেবে কে এম মাসুদ পারভেজ ও সাধারন সম্পাদক হিসেবে নজরুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
শনিবার শহরের একটি অভিজাত রেড টাউন) হোটেলে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি যশোর জেলা শাখার এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির সভাপতি সবুজ আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির সাধারণ সম্পাদক আক্কাচ আলী।
সম্মেলনে পল্লীচিকিৎসক কে এম মাসুদ পারভেজকে সভাপতি ও নজরুল ইসলাম কে সাধারণ সম্পাদক করে যশোর জেলা কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে জেলা ও জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত পল্লী চিকিৎসকরা অংশগ্রহণ করেন। সম্মেলনে চিকিৎসা সেবার মানোন্নয়ন, পল্লী চিকিৎসকদের পেশাগত উন্নয়ন এবং স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রম নিয়ে আলোচনা করেন বক্তারা।

সভাপতির বক্তব্যে সমিতির জেলা সভাপতি পল্লী চিকিৎসকদের পেশাগত ও
নৈতিকতা দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারপ করেন। বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি যশোর জেলা শাখার বর্নাঢ্য এ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন,বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি যশোর জেলা শাখার সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক ও সদর উপজেলা শাখার সভাপতি জিল্লুর রহমান সিদ্দিকী,জেলা কমিটির সহ সভাপতি ও উপজেলা কমিটির সাধারন সম্পাদক মোহাম্মদ সেলিম,মহিলা বিষয়ক সম্পাদিকা নাজমা খাতুন আনিশা,পল্লী চিকিৎসক নেতা জাকারিয়া শিমুল,মাহমুদ আলী,জুলফিকার আলী,রাশেদ পারভেজ ফুল,হারুন অর রশিদ,কবির হোসেন, জাহিদ হোসেন,শেখ নাসির উদ্দিন,সানোয়ার হোসেনও আব্দুস ছালামসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা