1. admin@samokalbarta.com : admin :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
মাগুরা জেলা কার-মাইক্রোবাস মালিক সমিতির দ্বিবার্ষিক কমিটি গঠন, সভাপতি নয়ন, সাধারণ সম্পাদক মিলন মাগুরার শ্রীপুরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে ছাত্রদলের ধাওয়া খেয়ে থানায় আশ্রয় নিল শিবির নেতাকর্মীরা মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু মাগুরায় জুলাই হত্যা মামলার আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিল স্বেচ্ছাসেবক দল নেতা মাগুরার শ্রীপুরে যুবদল নেতার হামলায় পণ্ড আইনশৃঙ্খলা বিষয়ক সচেতনামূলক সভা মাগুরায় ফরহাদ হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিল্টন গ্রেপ্তার শালিখায় ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত আইন, সাহিত্য ও মানবিকতায় উজ্জ্বল এক ব্যক্তিত্ব: ড. মোঃ আবু তাহের আদ-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ প্যারেন্টস ফোরামের আত্মপ্রকাশ মাগুরায় সঞ্জীবন পাইলোটিং প্রকল্প, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক ও জেলা কার্যালয় পরিদর্শনে খুলনা রেঞ্জের রেঞ্জ কমান্ডার আব্দুস সামাদ, বিভিএম, পিভিএমএস

শালিখায় ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ১৭০ বার পঠিত

শালিখা উপজেলার শতখালী গ্রামের দুই ব্যক্তিকে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয়রা। শনিবার (১ আগস্ট) উপজেলার শতখালী গ্রামে যশোর-মাগুরা মহাসড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভে অংশগ্রহণকারী করিম মোল্লা,সিদ্দিক মোল্লা ও অদুৎ বিশ্বাস  সাংবাদিকদের কাছে অভিযোগ করেন বলেন, নিরপরাধ দুই ব্যক্তিকে পরিকল্পিতভাবে মাদক মামলায় জড়ানো হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।

সমাবেশে বক্তব্য দেন বছির তরফদার। তিনি অভিযোগ করে বলেন, জীবন হোসেন ও জাকারিয়া নামে দুই ব্যক্তি রাত প্রায় ১১টার দিকে কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। ছান্দাড়া গ্রামে পৌঁছালে সাবেক জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাকের নেতৃত্বে ৮-৯ জন তাদের পথরোধ করেন। এরপর মোটরসাইকেল থামিয়ে তাদের কাছে ইয়াবা রয়েছে বলে অভিযোগ তুলে লোহার রড ও হকিস্টিক দিয়ে মারধর করা হয়।

তিনি আরও বলেন, গুরুতর আহত অবস্থায় ভুক্তভোগীরা শালিখা থানায় খবর দেন। পরে তাদের ইয়াবাসহ পুলিশের কাছে সোপর্দ করা হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে যায় এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে দাবি করেন তিনি।

যুবদল কর্মী আসিফ সিকদার অভিযোগ করে বলেন, ঢাকা কাফরুলে যুবদল কর্মী হত্যা মামলার আসামি জিয়াউর রহমান রাজু সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা মোস্তাফিজুর রহমান মোস্তাকের নিকট আত্মীয়। তিনি দাবি করেন, ৫ আগস্টের পর মোস্তাক এলাকায় একটি বাহিনী গড়ে তুলে বিভিন্ন অপকর্মে জড়িত এবং এলাকায় অস্থিরতা সৃষ্টি করছেন।

তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত মোস্তাফিজুর রহমান মোস্তাকের বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। অভিযোগ প্রমাণিত হলে নিরপরাধ ব্যক্তিকে মাদক দিয়ে ফাঁসানো বা ষড়যন্ত্রের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা