1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

শালিখায় মাদকের টাকার জন্য গর্ভধারিণী মাকে কুপিয়ে জখম

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
  • ২৩৩ বার পঠিত

মাগুরা শালিখায় মাদকের টাকার জন্য বটি দিয়ে কুপিয়ে গর্ভধারিণী মাকে গুরুতর জখম করেছে মাদকাসক্ত ছেলে।আহত মা বর্তমানে যশোর ২৫০ শর্য্যা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।গত মঙ্গলবার সকাল ১১টার দিকে মাগুরা শালিখা উপজেলার তালখড়ি ইউনিয়নের পিয়ারপুর গ্রামে এ ঘটনা ঘটে।

দুখিনী মা মোছাঃচম্পা খাতুন (৪৫),স্বামী মোঃফরিদ শিকদার,সে যশোর মাগুরা লোকালবাসে কন্ট্রাকটার এর কাজ করেন।পিতা মোঃফরিদ শিকদার সাংবাদিকদের জানান,তিন সন্তানের মধ্যে বড় ছেলে আজাদ শিকদার (২৫) কয়েক বছর ধরে ইয়াবা গাঁজাসহ নানা রকম মাদকে আসক্ত।অনেক বার চেষ্টা করেও ব্যার্থ হয়েছি ইদানিং আবারও বেশি মাত্রায় মাদক সেবন শুরু করেছে আজাদ।মাদকের টাকা না পেলে প্রায়ই সে বাড়ীতে তার মায়ের সাথে ঝাগড়া ও ঘরের মালামাল ভাঙচুর করতো।

গত মঙ্গলবার সকাল ১১ টার দিকে আজাদ তার মায়ের কাছে মাদক সেবনের জন্য টাকা দাবি করে।তার মা টাকা দিতে অস্বীকৃতি জানালে আজাদ ক্ষিপ্ত হয়ে বটি নিয়ে তার মাকে মাথায় কুপিয়ে জখম করে।আঘাতে মাথা ফেটে হাতের দুটি আঙুল কেটে দ্বিখণ্ডিত হয়।মা চম্পা খাতুনের চিৎকার শুনে বাড়ীর চারপাশের বসবাসকারী লোকজন এগিয়ে আসে।এবং উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শালিখায় নিয়ে যায়।সেখানে জরুরী বিভাগের কর্মরত চিকিৎসক চম্পা খাতুনের অবস্থা আসংখ্যা জনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০শর্য্যা সদর হাসপাতালে প্রেরণ করেন।

আজাদের জন্মদাতা পিতা ফরিদ শিকদার বলেন শুধু মাদকের জন্য আজ নিজের গর্ভধারিণী,আত্মত্যাগী,নিঃস্বার্থ স্নেহময়ী,মমতাময়ী মাকে কুপিয়ে মারাত্মক জখম করেছে ১০ মাস ১০দিন পেটে ধারণকারীকে জানি না আল্লাহ পাক কি বিচার করবেন তবে এই দুনিয়ায় আমি তার বাবা হয়ে এমন পশুহৃদয় একটা মাদকাসক্ত ছেলের বিচার দাবি করছি প্রসাশনের কাছে।এ রিপোর্ট লেখা পর্জন্ত আজাদ এখনও গ্রেফতার হয়নি।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা