1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

শ্রীপুরে সাংবাদিক হেনস্তার অভিযোগ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ২২১ বার পঠিত

মাগুরার শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুজ্জামান লিটনের বিরুদ্ধে সাংবাদিক হেনস্তার অভিযোগ তুলেছেন উপজেলায় কর্মরত এক সাংবাদিক। অভিযোগকারী সাংবাদিক আব্দুর রশিদ মোল্লা দৈনিক আলোকিত সকাল পত্রিকার শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি।

হেনস্থার শিকার সাংবাদিক আব্দুর রশিদ বলেন জানান, পেশাগত কাজে সংবাদ সংগ্রহের জন্য ১৪ জুন দুপুরে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। এক পর্যায়ে হাসপাতাল ভবনের সামনে থেকে হাসপাতালের একটি ভিডিও ফুটেজ ধারনের সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আশরাফুজ্জামান লিটন বাধা দেন এবং অকথ্য ভাষায় সাংবাদিকদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এসময় তিনি হাসপাতালের যেকোনো স্থানের ছবি ভিডিও ধারণে তার অনুমতি বাধ্যতামূলক বলে সাংবাদিককে রীতিমত হেনস্থা করতে থাকেন। তার এমন আচরণের ভিডিও ধারণ করতে গেলে তিনি আরো বেশি ক্ষুব্ধ হোন এবং ভিডিও ধারণে বাধা দেন। পরে তিনি ২.৩৫ মিনিটে একটি প্রাইভেট কারে উঠে হাসপাতাল ত্যাগ করেন।

পেশাগত কাজে বাঁধা দেওয়া ও সাংবাদিকতা পেশাকে নিয়ে কুরুচিপূন্য মন্তব্য করাসহ সাংবাদিক হেনস্থার বিচার দাবি জানান ভুক্তভোগী সাংবাদিক আব্দুর রশিদ বলেন।

উল্লেখ্য ইতিপূর্বেও বিভিন্ন সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ রয়েছে ডাঃ আশরাফুজ্জামান লিটনের বিরুদ্ধে। এ ছাড়াও তার বিরুদ্ধে সরকারি অ্যাম্বুলেন্স থেকে রুগী নামিয়ে নিজের ব্যক্তিগত কাজে অ্যাম্বুলেন্স ব্যবহারের মত গুরুতর অভিযোগ উঠেছিলো তার বিরুদ্ধে। সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা রুগীদের থেকে নগদ অর্থ ও বিভিন্ন সরঞ্জাম চুরির ঘটনায় কোনো ধরনের পদক্ষেপ না নিয়ে উল্টো ভুক্তভোগীদের হেনস্তার ও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

সরকারি কর্মকর্তার এমন অশোভন আচরণের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মাগুরা জেলা ও শ্রীপুর উপজেলার কর্মরত সাংবাদিকবৃন্দরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা