1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

শ্রীপুরে ৪৫৯৫ জন কৃষক পেলো বিনামূল্যে সার ও বীজ

আব্দুর রশিদ মোল্লা
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ২৪৭ বার পঠিত

মাগুরার শ্রীপুরে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ৪হাজার ৫শত ৯৫জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। এ সময় ২০২৪-২৫ অর্থ বছরে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার আওতায় সরিষা, গম, মসুর ডাল, ভূট্টা, খেসারী, মুগ, ও শীতকালীন পেঁয়াজের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। বিনামূল্যে এসব কৃষি উপকরণ পেয়ে খুশি সাধারণ কৃষকেরা।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বেলা ১১ টায় শ্রীপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের মাঝে বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সালমা জাহান নিপা,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল গণি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহান, উপজেলা ভেটনারি সার্জন সুশান্ত কুমার বিশ্বাস প্রমুখ।

শ্রীপুর উপজেলা কৃষি অফিসার সালমা জাহান নিপা জানান, শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়নে রবি প্রণোদনা ২০২৪-২৫ অর্থবছরে ৪ হাজার ৫৯৬ জন কৃষকের প্রত্যেকের মাঝে বিভিন্ন প্রকারের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পর্যায়ক্রমে বিতরণ করা হবে। এর মধ্যে ১৮৮০ জন গম, ৭৫ জন ভুট্টা, ৪৩০ জন শীতকালীন পেঁয়াজ, ১৬০০ জন সরিষা, ৩৮০ জন মসুর ডাল, ১৮০ জন খেসারি ডাল এবং ১৮০ জনকে মুগ ডাল প্রণোদনা হিসাবে দেওয়া হবে। আজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা