1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় কার্যকলাপ ইজ্জত, সম্মান ও নিরাপত্তার সাথে পালন করবেঃ মাগুরায় জামায়াতে আমির ডাঃ শফিকুর রহমান

আজকের মাগুরা
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ১০৩ বার পঠিত

“সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় কার্যকলাপ ইজ্জত সম্মান ও নিরাপত্তার সাথে পালন করবে। কাউকে চাঁদা দিতে হবে না। যদি মসজিদে পাহারা দেয়ার প্রয়োজন না হয়ে থাকে তাহলে মন্দিরেও পাহারা দেয়ার প্রয়োজন হবে না। মন্দিরের লোকেরা তাদের ধর্ম কর্ম স্বস্তির সাথে পালন করবে। এমন একটি দেশ আমরা গড়তে চাই।”

১৭ই অক্টোবর বৃহস্পতিবার সকালে ঝিনাইদহে সমাবেশে যোগ দেয়ার পথে মাগুরার ভায়নার মোড় এলাকায় পথসভায় এসব কথা বলেন জামায়েত ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান।

এ সময় তিনি আরো বলেন,মসজিদে যাতে কেউ মাইক কেড়ে না নিতে পারে এবং খতিবকে কেউ যাতে লাঞ্ছিত করতে না পারে তার নিরাপত্তাও নিশ্চিত করা হবে। কুরআনের তাফসির করতে গিয়ে কোন মুফাস্সির কে আর লাঞ্চিত হবে না এমন একটি দেশ আমরা করতে চাই।

এ সময় জামায়াতে ইসলামীর শত শত নেতাকর্মীরা জামায়াতে আমিরকে ফুলেল শুভেচ্ছা জানান। উক্ত পথসভায় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর মাগুরা জেলা শাখার আমির অধ্যাপক এমবি বাকের সহ অন্যান্য নেতাকর্মীরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা