1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

স্বামী-সন্তানকে নিয়ে কেনাকাটা করে বাসায় ফেরা হলো না ডেইজির

আজকের মাগুরা ডেক্স
  • আপডেট সময় : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ২২৩ বার পঠিত

মাগুরায় ট্রাকের ধাক্কায় ডেইজি খাতুন নামে এক নারী মোটরসাইকেল আরোহী নিহত। এঘটনায় নিহতের স্বামী ও শিশু সন্তান আহত হয়েছে। বুধবার সন্ধ্যায় মাগুরা শহরতলীর পারলা বেল তলা নামক স্থানে এ সড়ক দূর্ঘটনা সংঘটিত হয়।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মেহেদী রাসেল জানান শহরের পারলা বেল তলা ভাড়া বাসা থেকে ঈদের কেনাকাটা করার জন্য স্বামী সন্তান সহ মটরসাইকেল যোগে শহরের বিপনি বিতানের উদ্দেশ্যে যাওয়ার পথে মাগুরা মহম্মদপুর সড়কের পারলা বেলতলা নামক স্থানে পৌছালে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে এ দূর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডেইজি খাতুন কে মৃত ঘোষনা করেন। নিহতের ১১ মাসের শিশু পূত্রকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তার স্বামী জাহিদ মোল্যাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ বিশিষ্ট সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা