1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

শ্রীপুরে শহীদ মুকুল দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোআ মাহফিল অনুষ্ঠিত

আব্দুর রশিদ ,শ্রীপুর, মাগুরা।
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ১৭৮ বার পঠিত

মাগুরার শ্রীপুরে শহীদ মুকুল দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোআ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

স্বাধীনতার মহান মুক্তিযুদ্ধে ১৯৭১ সালের ৮ অক্টোবর মাগুরা জেলার বিনোদপুর যুদ্ধে সরাসরি গুলিবিদ্ধ হয়ে মাত্র ১৪ বছর বয়সে শহীদ হোন শ্রীপুর বাহিনীর বীর মুক্তিযোদ্ধা ও তারণ্যের গর্ব মোঃ জহুরুল আলম মুকুল। মহান মুক্তিযুদ্ধে তার এই অবদানের যথাযথ সম্মান রেখে প্রতি বছর ৮ অক্টোবর শ্রীপুরে শহীদ মুকুল দিবস পালন করেন স্থানীয় আকবর বাহিনী তথা শ্রীপুর বাহিনীর মুক্তিযোদ্ধারা।

মঙ্গলবার সকাল ১১ টায় শ্রীপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আকবর বাহিনী তথা শ্রীপুর বাহিনীর মুক্তিযোদ্ধাদের আয়োজনে শহীদ মুকুল দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোআ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর বাহিনীর বর্তমান আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, মুক্তিযোদ্ধা কালীন আকবর বাহিনীর প্রতিষ্ঠাকালীন সদস্য ও তৎকালীন মাগুরা মহাকুমা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. মিয়া সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলেফ মিয়া, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন জোয়ার্দার, বীর মুক্তিযোদ্ধা সামছু মোল্লা, বীর মুক্তিযোদ্ধা বিশ্বাস আব্দুস সত্তার, সমাজসেবক মিয়া তৌহিদুল ইসলাম প্রমুখ। এছাড়াও আকবর বাহিনী তথা শ্রীপুর বাহিনীর বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে শহীদ মুকুল ও আকবর বাহিনীর অধিনায়ক বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন ও সহ-অধিনায়ক বীর মুক্তিযোদ্ধা মোল্লা নবুয়াত আলীসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোআ মাহফিল পরিচালনা করা হয়।

আব্দুর রশিদ মোল্লা
শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি
০১৯৭১২২৩৮৩২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা