
বৃহস্পতিবার ০৬ মার্চ মাগুরা সদরের নিজনান্দুয়ালী গ্রামে ধর্ষণ হওয়ার মেয়ে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল থেকে ঢাকায় হস্তান্তর করা হয়েছে।মেয়েটার অবস্থা এখনো আশঙ্কাজনক। মেয়েটির পরিবার হতদরিদ্র হওয়ায় তার পরিবারের পক্ষে উন্নত চিকিৎসা করা সম্ভব নয় এমতাবস্থায় ভালো খবর হচ্ছে মেয়েটার সুচিকিৎসার পুরো দায়-দায়িত্ব নিয়েছেন ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে ধর্ষণের শিকার মেয়েটিকে ঢাকায় উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে রবিউল ইসলাম নয়ন বলেন, মেয়েটির পরিবার হতদরিদ্র হওয়ায় মানবিক দিক বিবেচনা করে তাকে বাঁচাতে উন্নত চিকিৎসার জন্য সবকিছু ব্যবস্থা করেছি এবং সব সময় পাশে আছে।তবে এই ন্যাক্কারজনক কাজের সাথে জড়িত ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি করছি।
Leave a Reply