1. admin@samokalbarta.com : admin :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
মাগুরা জেলা কার-মাইক্রোবাস মালিক সমিতির দ্বিবার্ষিক কমিটি গঠন, সভাপতি নয়ন, সাধারণ সম্পাদক মিলন মাগুরার শ্রীপুরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে ছাত্রদলের ধাওয়া খেয়ে থানায় আশ্রয় নিল শিবির নেতাকর্মীরা মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু মাগুরায় জুলাই হত্যা মামলার আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিল স্বেচ্ছাসেবক দল নেতা মাগুরার শ্রীপুরে যুবদল নেতার হামলায় পণ্ড আইনশৃঙ্খলা বিষয়ক সচেতনামূলক সভা মাগুরায় ফরহাদ হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিল্টন গ্রেপ্তার শালিখায় ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত আইন, সাহিত্য ও মানবিকতায় উজ্জ্বল এক ব্যক্তিত্ব: ড. মোঃ আবু তাহের আদ-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ প্যারেন্টস ফোরামের আত্মপ্রকাশ মাগুরায় সঞ্জীবন পাইলোটিং প্রকল্প, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক ও জেলা কার্যালয় পরিদর্শনে খুলনা রেঞ্জের রেঞ্জ কমান্ডার আব্দুস সামাদ, বিভিএম, পিভিএমএস

মাগুরায় সঞ্জীবন পাইলোটিং প্রকল্প, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক ও জেলা কার্যালয় পরিদর্শনে খুলনা রেঞ্জের রেঞ্জ কমান্ডার আব্দুস সামাদ, বিভিএম, পিভিএমএস

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১৩১ বার পঠিত

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রেঞ্জ কমান্ডার, খুলনা রেঞ্জ, খুলনা মোঃ আব্দুস সামাদ, বিভিএম, পিভিএমএস বুধবার মাগুরা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও কার্যক্রম পরিদর্শন করেছেন। এ সময় তিনি শালিখা উপজেলার সঞ্জীবন পাইলোটিং প্রকল্প, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক সদর শাখা এবং জেলা কার্যালয়ের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন।
সফরের শুরুতে তিনি শালিখা উপজেলার সঞ্জীবন পাইলোটিং প্রকল্পের সদস্য-সদস্যাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় উপস্থিত ছিলেন মাগুরা জেলা কমান্ডেন্ট মোহাম্মদ জসিম উদ্দিন এবং শালিখা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মাহফুজুর রহমান।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রেঞ্জ কমান্ডার বলেন, “সঞ্জীবন প্রকল্প মহাপরিচালক মহোদয়ের সুচিন্তিত পরিকল্পনায় প্রণীত একটি ব্যতিক্রমী উদ্যোগ। এই প্রকল্প সদস্য-সদস্যাদের স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল করে দারিদ্র্য বিমোচনের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে এটি একটি উন্নয়ন মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়ে রাষ্ট্রীয় উন্নয়নের মাইলফলক হবে।”
তিনি আরও বলেন, প্রকল্পের লক্ষ্য অর্জনে সকল সদস্যকে আন্তরিকতা, নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে কাজ করতে হবে। একই সঙ্গে তিনি মহাপরিচালকের উন্নয়ন ভাবনা ও কর্মপরিকল্পনা তুলে ধরে প্রকল্পের কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
পরে তিনি আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক, মাগুরা সদর শাখা পরিদর্শন করেন। এ সময় ব্যাংকের সার্বিক কার্যক্রম, সদস্যদের সেবাপ্রদান এবং আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন। পরিদর্শনকালে তিনি বলেন, “আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক প্রায় ৬১ লাখ সদস্য-সদস্যা এবং তাদের পরিবারসহ প্রায় তিন কোটি মানুষের অর্থনৈতিক উন্নয়নের স্বপ্ন নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। সদস্যদের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি রাষ্ট্রীয় উন্নয়নেও এ ব্যাংককে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।”
তিনি ব্যাংকের কার্যক্রম আরও দক্ষ, স্বচ্ছ ও জনবান্ধব করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
একই দিনে রেঞ্জ কমান্ডার মাগুরা জেলা কমান্ডেন্টের কার্যালয়, প্রশাসনিক ভবন, অস্ত্রাগার, রেশন স্টোর ও ভাণ্ডার পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা কমান্ডেন্ট মোহাম্মদ জসিম উদ্দিন, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ রোকন উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা।
পরিদর্শনকালে তিনি বিভিন্ন ইউনিটের সার্বিক ব্যবস্থাপনা, সংরক্ষণ পদ্ধতি ও নিরাপত্তা কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এসব কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে তিনি দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা