1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় বাংলাদেশের প্রথমবারের মত প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে স্থাপন করা হল স্মার্ট বোর্ড

সমকাল বার্তা ডেস্ত :
  • আপডেট সময় : শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪
  • ৩২৬ বার পঠিত

শুক্রবার সকালে মাগুরা জেলাকে স্মার্ট জেলায় রূপান্তর করার লক্ষ্যে জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ ১৬ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্মার্টবোর্ড স্থাপন করেন । এসব প্রাথমিক বিদ্যালয়কে সুপার স্মার্ট বানিয়ে বিশ্বে রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করার পরিকল্পনাও রয়েছে তাঁর।

এ সকল স্মার্ট বোর্ডে মোবাইল- কম্পিউটার, ইন্টারনেট সহ আধুনিক প্রযুক্তির সকল সুবিধা রয়েছে । ব্ল্যাকবোর্ডের পরিবর্তে স্মার্টবোর্ড পেয়ে খুশি শিক্ষক -শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।

স্মার্টবোর্ডের মাধ্যমে শিশুরা আধুনিক প্রযুক্তি সহ ড্রইং ডিজাইনিংও শিখতে পারবে । এর আগে এ সকল স্কুলে সেনেটারী ন্যাপকিন ভেন্ডিং মেশিনসহ আধুনিক খেলাধুলার বিভিন্ন সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। এ সময় তিনি বলেন, ২০৪১ সালের অনেক আগেই মাগুরা জেলাকে স্মার্ট জেলায় রূপান্তর করার পরিকল্পনা রয়েছে। তারই অংশ হিসেবে ১৬ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় কে সুপার স্মার্ট স্কুল বানানোর লক্ষ্যে হোয়াইট ইন্টারেক্টিভ বোর্ড অর্থাৎ স্মার্ট বোর্ড স্থাপন করা হলো।  শেখপাড়া,জাগলা,সিরিজদিয়া,বড়শলই,জগদল,শিবরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,বাবুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়,বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নোহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সীমাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়, তালখড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নাকোল প্রাথমিক বিদ্যালয় ,শ্রীপুরহুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বরিশাট সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ ১৬ টি প্রাথমিক বিদ্যালয়ে স্মার্টবোর্ড দেওয়া হয়েছে।উপজেলা পরিষদ পরিচালন ফান্ড অর্থাৎ বাংলাদেশ সরকার ও জাইকার যৌথ অর্থায়নে এ প্রজেক্ট বাস্তবায়ন করা হচ্ছে। এসময় অন্যান্যদের মধ্যে মধ্যে উপস্থিত ছিলেন ,মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান সহ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা