1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় ব্যবসায়ীদের লুট হওয়া মালামাল উদ্ধার করে দিলেন যুবদলের সভাপতি

আজকের মাগুরা ডেক্স
  • আপডেট সময় : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ১৩৬ বার পঠিত

মাগুরায় ব্যবসায়ীর লুট হওয়া মালামাল উদ্ধার করে দিয়েছেন মাগুরা জেলা যুবদল সভাপতি এ্যাডভোকেট ওয়াশিকুর রহমান কল্লোল।  মঙ্গলবার   সন্ধ্যায় নিজনান্দুয়ালী  ঋষিপাড়া এলাকা থেকে ব্যবসায়ী  শুকুমার শিকদারের এসব মালামাল উদ্ধার করা হয়।

এ বিষয়ে ব্যবসায়ী সুকুমার সিকদার বলেন, আমি একজন মাগুরা নতুন বাজারের চাল ,ডাল, তেল,আটা-ময়দা সুজির পাইকারি ব্যবসায়ী সোমবার শেখ হাসিনার পদত্যাগের পর কিছু দুষ্কৃতিকারী লোকজন আমার ব্যবসা প্রতিষ্ঠানে তালা ভেঙে মালামাল নিয়ে যায় পরে আমি এ বিষয়ে মাগুরা জেলা যুবদলের সভাপতি ওয়াসিকুর রহমান কল্লোলকে জানালে সে তাৎক্ষণিক আমার ব্যবসা প্রতিষ্ঠানে ছুটে আসেন এবং  তার লোকজন নিয়ে এ মালামাল উদ্ধার নেমে পড়েন মঙ্গলবার সন্ধ্যায় নিজনান্দুয়ালী ঋষিপাড়া থেকে প্রায় ২০০ বস্তা মালামাল উদ্ধার করে দেন। মালামাল কারা লুটপাট করেছে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান আমাদের সম্প্রদায়ের কিছু নিচু শ্রেণীর  লোকজন আমার মালামাল লুট করে নিয়ে যায়। জেলা যুবদলের সভাপতি ও তার লোকজনকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। এ বিষয়ে জানতে চাইলে যুবদলের সভাপতি বলেন কিছু লোক এই লুটপাটের  দায় কোটা বিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপির উপর  চাপিয়ে দিচ্ছে আসলে বিএনপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেউ এই সমস্ত লুটপাটের সঙ্গে জড়িত নয়। দুষ্কৃতিকারী ক্রিমিনাল টাইপের লোকজন এ লুটপাট গুলো করছে। আমরা যুবদলের পক্ষ থেকে সব সময় ব্যবসায়ীদের পাশে আছি এবং তাদেরকে সার্বিক সহযোগিতা করে যাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা