
“এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই” এ প্রতিপাদ্য নিয়ে তারুণ্যের উৎসবে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাগুরায় আন্ত:উপজেলা অনুর্ধ্ব-১৮ কাবাডি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: অহিদুল ইসলাম । এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)মো: মাহাবুবুল হক , সহকারি কমিশনার আমিনুল ইসলাম ও এনডিসি মো:মোজাহিদুল ইসলাম, মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ ইউনুছ আলী সহ অন্যান্যরা । এ টুর্নামেন্টে বালিকা গ্রুপে মাগুরা সদর ও শালিখা উপজেলা অংশ গ্রহণ করে। বালিকা গ্রুপের ফাইনাল খেলায় শালিখা উপজেলা ২০ পয়েন্ট অর্জন করে মাগুরা সদরকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অপরদিকে, বালক গ্রুপে মাগুরা সদর.শালিখা, শ্রীপুর ও মহম্মদপুর উপজেলা অংশ নেয়। বালক গ্রুপের ফাইনাল খেলায় মহম্মদপুর উপজেলা ২১ পয়েন্ট অর্জন করে মাগুরা সদরকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
খেলায় চমৎকার ধারা বিবরণী প্রকাশ করেন বাংলাদেশ বেতারের অন্যতম ধারা ভাষ্যকর প্রদ্যুৎ কুমার রায়। উক্ত কাবাডি খেলা পরিচালনা করেন আন্তর্জাতিক কাবাডি খেলোয়ার মোঃ সাজিদ হোসেন।
Leave a Reply