1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ৩২০ বার পঠিত

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মাগুরায় নববর্ষ বরণ উদযাপিত হয়েছে।সোমবার ( ১৪ এপ্রিল) সকালে বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন।

জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের ভায়না মোড় হয়ে ঢাকা রোড়, চৌরঙ্গী মোড়  প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা নোমানী ময়দানে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম, সিভিল সার্জন ডা.শামীম কবিরসহ  সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও আনন্দ শোভাযাত্রায় শিল্পকলা একাডেমি, সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি উচ্চ বিদ্যালয়,জেলা বিএনপি, শিশু একাডেমি, উদীচী, থিয়েটার অঙ্গন,সহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেয়।

পরে  নোমানী ময়দানে জেলা মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এরপর শিশু একাডেমি আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা