1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় অবৈধ আগ্নেয়াস্ত্র সহ ০২  জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী

আজকের ডেস্ক
  • আপডেট সময় : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১৩৭ বার পঠিত

মাগুরার শ্রীপুর উপজেলার চর চৌগাছি ও রাজাপুর গ্রাম থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র, এ্যামুনিশন ও হ্যাকারের বিভিন্ন দ্রব্য সামগ্রী, নগদ টাকাসহ (০২) দুই জন হ্যাকার ও বিকাশ প্রতারকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।

আটককৃতরা হলেন চর চৌগাছি গ্রামের মোঃ বাবুল শেখের ছেলে মোঃ  আনিছুর রহমান ( ২৮ ),  রাজাপুর গ্রামের জমির মন্ডলের ছেলে। মোঃ আশরাফ মন্ডল (৪৫)।

মাগুরা আর্মি ক্যাম্প সুত্রে জানা যায়,২০শে জুন শুক্রবার গভীর রাতে মাগুরার শ্রীপুর উপজেলার চর চৌগাছি  গ্রামের মোঃ আনিসুর রহমান (২৮) ও রাজাপুর  গ্রামের মোঃ আশরাফ মন্ডল (৪৫) এর  বাড়িতে অবৈধ আগ্নেয়াস্ত্র ও হ্যাকারের বিভিন্ন দ্রব্য সামগ্রী রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় সেনা সদস্যরা। এ সময় ০১ রাউণ্ড এ্যামুনিশন সহ ০১টি বন্দুক, ০১ টি বিদেশি পিস্তল, ০১ টি ল্যাপটপ , ০৬টি মোবাইল ফোন ও নগদ এক লাখ দশ হাজার আটশত পঞ্চাশ  টাকা উদ্ধার করা হয়।

উক্ত অভিযানে গ্রেফতারকৃত আসামি ও  জব্দকৃত অস্ত্রসহ শ্রীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা