1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

নাকোল সম্মিলনী ডিগ্রি কলেজের ৩০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১৩২ বার পঠিত

নাকোল সম্মিলনী ডিগ্রি কলেজের ৩০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে কলেজের সম্মেলন কক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান।

সভায় বক্তব্য রাখেন কলেজের গভর্নিং  বডির সভাপতি অ্যাডভোকেট আব্দুর রশিদ, জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক এম.বি. বাকের,কলেজের গভর্নিং বডির সদস্য ও নাকোল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রবিউল আলম খান (রবি), নাকোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান হোসেন মহব্বত, সাংগঠনিক সম্পাদক মো. জুয়েল শেখ।

সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ খান ফজলুর রহমান।

অনুষ্ঠানে কলেজের প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা