1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১৪২ বার পঠিত

মাগুরা জেলা পুলিশের নবাগত পুলিশ সুপার  হাবিবুর রহমান ৩০ নভেম্বর সকালে আনুষ্ঠানিকভাবে মাগুরা জেলায় যোগদান করেছেন। জেলা পুলিশ লাইন্সে পৌঁছালে তাকে জেলা পুলিশের পক্ষ থেকে একটি সুসজ্জিত ও চৌকস দল গার্ড অব অনার প্রদান করে সম্মান জানানো হয়।
দায়িত্বভার গ্রহণ শেষে পুলিশ সুপার  হাবিবুর রহমান পুলিশ লাইন্স ড্রিল শেডে বিশেষ কল্যাণ সভায় অংশ নেন। সেখানে তিনি মাগুরা জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, ফোর্স এবং বিভিন্ন ইউনিটে কর্মরত সদস্যদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এসময় তিনি পেশাদারিত্ব, শৃঙ্খলা ও জনসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আইন-শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)  শাহ্ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস)  মোঃ মিরাজুল ইসলাম, পিপিএম, সহকারী পুলিশ সুপার (শালিখা সার্কেল)  নিশাত আল নাহিয়ানসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ ও জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা