1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় মনোনয়ন ফরম সংগ্রহ শেষে ফেরার পথে স্বতন্ত্র প্রার্থী কুটি মিয়া আটক

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৬৪ বার পঠিত

মাগুরা-১ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও শ্রীপুর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি কতুবুল্লাহ হোসেন কুটি মিয়াকে মনোনয়ন ফরম সংগ্রহ শেষে নির্বাচনী এলাকায় ফেরার পথে আটক করেছে পুলিশ।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে মাগুরা জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদের কাছ থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। ফরম সংগ্রহের পর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত সময়ের জন্য কথা বলেন কুটি মিয়া।
এরপর নিজ নির্বাচনী এলাকা শ্রীপুরে ফেরার পথে মাগুরা শহরের নতুন বাজার এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। তবে কী অভিযোগে বা কী কারণে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
তবে এ বিষয়ে কুতুবুল্লাহ হোসেন কুটি মিয়ার একান্ত সহকারী মিটুল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, মনোনয়ন ফরম সংগ্রহ করে বাড়ি ফেরার পথে নতুন বাজারের কাছে আসলে ডিবির একটি টিম আমাদের গাড়ির গতিরোধ করে পুলিশ সুপারের সাথে  স্বতন্ত্র প্রার্থীর  আলোচনা আছে  বলে তাদের গাড়িতে তুলে নিয়ে পুলিশ সুপারের অফিসে নিয়ে যায়। তবে কি কারনে তুলে নেয়া হয়েছে এটা আমি জানিনা।
এ ব্যাপারে পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, কুতুবুল্লাহ হোসেন মিয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলাগুলোর তদন্ত প্রাপ্ত আসামী আমরা তাকে অনেকদিন ধরে খুজতেছিলাম তবে তিনি স্বতন্ত্র প্রার্থী কিনা এটা আমাদের জানা নাই।
উল্লেখ্য, কতুবুল্লাহ হোসেন কুটি মিয়া শ্রীপুর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ছিলেন। বর্তমানে তিনি আওয়ামী লীগের কোনো সাংগঠনিক পদে নেই। তিনি শ্রীপুর উপজেলার শ্রীখোল ইউনিয়নের বর্তমান নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা